শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার ১২৯ তম জন্মজয়ন্তী

নভেম্বর ১, ২০২৫ — কার্তিক ১৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, শীর্ষ সংবাদ
A A
শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার ১২৯ তম জন্মজয়ন্তী

শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার ১২৯ তম জন্মজয়ন্তী

যে মানুষটি পাহাড় সমান দারিদ্র্যতা নিয়ে জন্ম গ্রহণ করলেন, সেই মানুষটিই এশিয়া মহাদেশের অন্যতম একজন দানবীর ও মানবসেবক হিসেবে খ্যাতি অর্জন করলেন। যে মানুষটি অর্থের অভাবে মায়ের চিকিৎসা করাতে পারলেন না, সেই মানুষটির প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল থেকে এখন প্রতিদিন প্রায় দুই সহস্রাধিক রোগীকে সহজলভ্য চিকিৎসা দান করা হচ্ছে। একটি শিক্ষা কেন্দ্রের অভাবে যেখানে নারী শিক্ষা ছিল অন্ধকারাচ্ছন্ন, এই মানুষটির অবদানেই আজ হাজার হাজার নারী সুশিক্ষা গ্রহণ করে আমাদের নারী সমাজ আলোকিত করছে।

এই মানুষটি হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর গ্রামের দানবীর রায় বাহাদুর রনদা প্রসাদ সাহা। উত্থান একাদশীর হিসেব মতে (১ নভেম্বর) শনিবার তার ১২৯ তম জন্মজয়ন্তি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের কৃতি সন্তান, প্রখ্যাত লোকহিতৈষী দানবীর রনদা প্রসাদ সাহা মহাশয়ের ১২৯ তম জন্মজয়ন্তি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর রনদা নাট মন্দিরে পালন করা হবে। এতে সভাপতিত্ব করবেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

আরও পড়ুন

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র অ্যাডভোকেট নিহাদ কবির (ব্যারিস্টার এ্যাট ল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রনদার একমাত্র পৌত্র কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক রণদার দৌহিত্র মহাবীর পতি (চন্দন)। এছাড়াও অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কবি-সাহিত্যিক-শিল্পী-বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে কুমুদিনী পরিবার সূত্র জানিয়েছেন।

জানা যায়, বিগত ১৮৯৬ সালের উত্থান একাদশীতে ঢাকা জেলার উপকন্ঠ সাভারের কাছুর গ্রামে মাতুলালয়ে মামার বাড়িতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দানবীর রনদা প্রসাদ সাহা। তার পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা পোদ্দার। প্রতি বছর উত্থান একাদশী তিথিতে রনদা প্রসাদ সাহার জন্মজয়ন্তি পালন করা হয়। রনদা প্রসাদ সাহা ছিলেন একজন কর্মবীর এবং মানব সেবক। পিতার অভাব এবং টানাটানির সংসারে অতিকষ্টে মানুষ হয়েছেন রনদা প্রসাদ সাহা। পিতা দেবেন্দ্র নাথ সাহা চাকুরী করতেন জমিদারদের সেরেস্তাখানায়। তার অল্প আয়ে সংসার চালাতে পেরে উঠলেন না দেবেন্দ্র নাথ। তার মধ্য দিয়েই রনদাকে লালন পালন করতেন। বাল্যকালে রনদা ছিলেন ডানপিটে এবং দুরন্ত।

রনদার বয়স যখন ৭ বছর তখন তারঁ ভাগ্যে নেমে আসে বিপর্যয়। শিশু বয়সেই তিনি হারান মা কুমুদিনীকে। অর্থাভাবে বিনা চিকিৎসায় তিনি মারা যান। ওষুধ ও ডাক্তারের ভিজিট দিতে পারবে না, তাই সেদিন কোন ডাক্তার আসেনি রনদার বাড়িতে। শত চেষ্টা করেও গর্ভধারীনী ও স্নেহময়ী মাকে বাচাঁতে পারেননি কিশোর রনদা। স্বচোখে মায়ের মুত্যু দেখার পর রনদার জীবনে বিরাট পরিবর্তন আসে। সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন ‘আমার মায়ের মতো আর কোন মাকে বিনা চিকিৎসায় মারা যেতে দিবো না’। মায়ের মৃত্যুর ৬ মাস পর পিতা দেবেনাদ্র নাথ দ্বিতীয় বিয়ে করেন। বিমাতার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েন রনদা। রনদার বয়স যখন ১৪ তখন তিনি ভাগ্য অন্বেষনে চলে যান ভারতের কলকাতায়। প্রবাস জীবন হয়ে ওঠে আরও কষ্টের। জীবন বাচাঁতে এমন কাজ নেই যা রনদা করেননি।

পত্রিকা বিক্রি ও গাড়ি ধোয়া মোছার কাজ তিনি যত্নের সঙ্গে করেছেন। যখন তার বয়স ১৭ বছর তথন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। বিশ্বযুদ্ধের সময় অন্যান্য বাঙ্গালীর মতো তিনিও বাঙ্গালী সেচ্ছাসেবকের সঙ্গে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরে যোগ দেন এবং মেসোপটেমিয়ায় চলে যান। প্রথম বিশ্বযুদ্ধে বীরত্বপুর্ণ ভুমিকার জন্য তিনি নব প্রতিষ্ঠিত বেঙ্গল রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হন। এ সময়ে যুদ্ধ ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় ঘটে। পরে কাজী নজরুল ইসলাম প্রতিষ্ঠালাভ করেন বিদ্রোহ কবি হিসেবে এবং রনদা প্রতিষ্ঠালাভ করেন ব্যবসায়ী হিসেবে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পর রনদার জীবনে নবতর দিকদর্শন লাভ করেন।

প্রথমত- গরিব ও দুস্থ মানুষের সেবা। দ্বিতীয়ত- ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে একটি সমৃদ্ধশালী দেশ গঠন। তৃতীয়ত- শৃংখলাবোধ। এই তিনটি আদর্শকে সামনে রেখে রেলওয়ে বিভাগে স্বল্প বেতনের চাকুরী দিয়ে রনদা কর্মজীবন শুরু করেন। রনদার বয়স যখন ৩৫ বছর তখন তিনি রেলওয়ের চাকুরী ছেড়ে দিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। কয়লার ব্যবসায় রনদা দ্রুত প্রতিষ্ঠা লাভ করেন। কিছু দিনের মধ্যেই তিনি ৫৫টি জাহাজসহ বিআরএস কোম্পানী ক্রয় করেন। রনদা প্রচুর ধন-সম্পত্তির মালিক হয়েও নিজের জন্য কিছুই করেননি। কষ্টার্জিত সব ধনসম্পদ আর্তমানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন। মির্জাপুর লৌহজং নদীর তীর ঘেসা এশিয়াখ্যাত ১০৫০ বেডের কুমুদিনী হাসপাতাল তাঁর জ্বলন্ত সাক্ষী। তার অন্যান্য কীর্তির মধ্যে নারী শিক্ষা প্রতিষ্ঠার জন্য ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল সদরে কুমুদিনী মহিলা কলেজ (বর্তমানে সরকারী), মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ (বর্তমান সরকারী) উল্লেখযোগ্য।

এছাড়া তিনি মির্জাপুরে একটি মহিলা মেডিকেল কলেজ করার জন্য চারতলা ভবনের দ্বিতীয়তলা সমাপ্ত করেন। বর্তমানে ভবনটি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ। ভবনের কাজ সমাপ্ত করার আগেই ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সদস্য ও তাদের এদেশীয় দোশররা তাকে এবং তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবিসহ কয়েকজনকে নারায়নগঞ্জের বাসা থেকে ধরে নিয়ে যায়। আজ পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। তখন রণদা প্রসাদ সাহা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে না পারলেও তার একমাত্র পৌত্র রাজীব প্রসাদ সাহা তার ইচ্ছা ইতিমধ্যেই সমাপ্ত করেছেন। বিগত ২০০১ সালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে প্রতিষ্ঠা পায়। কলেজটি বর্তমানে ৭ শতাধিক ছাত্রী রয়েছেন। যার মধ্যে ৪০ ভাগ বিদেশী ছাত্রী রয়েছেন বলে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অফিসার ইনচার্জ রতন চন্দ্র সরকার জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১২৯ তমkhabar banglaআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলখবরবাংলাখবরবাংলা২৪ডটকমজন্মজয়ন্তীপ্রসাদ সাহারশহীদ দানবীর রণদা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ​শুক্রবার...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার...

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগিতা ও সাত একরেরও বেশি জমি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান...

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নবীর আদর্শে রাষ্ট্র গড়ার আহ্বান

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নবীর আদর্শে রাষ্ট্র গড়ার আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে আয়োজিত সিরাত মাহফিলে মুসলমানদের পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও গবেষক মুফতি...

কালিহাতীতে দুই মিষ্টির দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে দুই মিষ্টির দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা...

Next Post
ঘাটাইলে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘাটাইলে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বেশষ

ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারীতে পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা। ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা

ঘাটাইলে পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করায় শ্রমিকদের বিক্ষোভ

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In