খবরবাংলা ডেস্ক :
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে যা জানা গেছে মামলার অভিযোগপত্র ও আদালত সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু শেখের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করা হয়।
মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, চিকিৎসাসংক্রান্ত নথি এবং অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে রাজু শেখকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










