মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

প্রতিবেদন:
সখিপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ স্বামীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে আলোচনায় আসা জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কালমেঘা গ্রামে ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ৪ আগস্ট স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত শুক্রবার তাঁকে আবার ভাতিজির বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট গভীর রাতে কালমেঘা এলাকায় তাঁর পৈতৃক ভিটার পাশের একটি গ্রামের রাস্তায় জামাল উদ্দিনকে রেখে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন সকালে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে বৃষ্টি শুরু হলে ভাতিজি ইসমত আরা তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

ইসমত আরার স্বামী শাহ আলম জানান, জামাল উদ্দিনের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। তাঁদের বাড়িতে জায়গা সংকট থাকলেও বারান্দায় তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহায়তায় চাঁদা তুলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ২২ বছর আগে জামাল উদ্দিন কালমেঘা গ্রামের পৈতৃক ভিটাসহ সম্পত্তি বিক্রি করে স্ত্রী রিনা আক্তারকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে তিনি সৌদি আরবে যান এবং সেখানে প্রায় ১২ বছর কাজ করেন। প্রায় তিন মাস আগে অসুস্থ অবস্থায় দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

জামাল উদ্দিনের ভাই আবদুল জলিলের দাবি, বিদেশে থাকাকালে জামাল তাঁর উপার্জনের টাকা স্ত্রীর নামে পাঠিয়েছেন। দেশে অসুস্থ হয়ে ফেরার পর স্ত্রী-সন্তানেরা তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি বলেও অভিযোগ করেন তিনি।

তবে জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার এর আগে জানিয়েছিলেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জামাল আর তাঁর স্বামী নন এবং এ কারণেই তাঁকে গাড়িতে করে তাঁদের গ্রামে রেখে আসা হয়েছিল।

এদিকে জামাল উদ্দিনের মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে তাঁর দাফনের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালমেঘাজামাল উদ্দিনটাঙ্গাইলটাঙ্গাইলের খবরমানবিক খবরসখীপুরস্থানীয় সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান...

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ...

দেলদুয়ারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় সার ডিলারকে জরিমানা

দেলদুয়ারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় সার ডিলারকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক কার্টুন মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। রোববার (১৬ আগস্ট)...

কালিহাতীতে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে মোট ১ লাখ ৫৫...

এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা

এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ অপরাহ্ণ
0

শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ আগস্ট) সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে এলেঙ্গা জমিদারবাড়ি মাঠে এ মেলার উদ্বোধন...

Next Post
গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

সর্বেশষ

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In