নিজস্ব প্রতিবেদক :
একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১৬ আগস্ট সকালে সখীপুর-কচুয়া সড়কের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন।
জানা যায়, সংবাদ সংগ্রহের জন্য ১৬ আগস্ট সকালে টাঙ্গাইল থেকে মোটরসাইকেল যোগে সখীপুর যান একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন। সে সময় কচুয়া সড়কের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন তিনি। এ সময় তার সফরসঙ্গী পৃথক মোটরসাইকেলে থাকা চ্যানেল আইয়ের প্রতিনিধি মুসলিম উদ্দিন তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান দুর্ঘটনায় কাজী রিপনের ডান হাতের কনুই ও বাম হাতের কব্জি ভেঙে গেছে। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, তার দুইটি হাতই ভেঙে গেছে। দীর্ঘদিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হবে।
পরিবারের পক্ষ থেকে কাজী রিপনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেছেন।











