সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০০ অপরাহ্ণ
in জাতীয়
A A
সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলো কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে হবে।

আজ খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আরও পড়ুন

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সৌর বিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার উৎসাহিত করতে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা বিশেষ প্রণোদনা হিসেবে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম পাবেন বলেও তিনি জানান।

ফকির মাহবুবা নাম বলেন, “আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে।” এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ অন্যান্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্য, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন। এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এর খরচ হয়েছে পাঁচ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। এ প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানটির ১৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ করার পরে অবশিষ্ট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। আগামী চার বছরের মধ্যে এই প্ল্যান্ট স্থাপনের খরচ উঠে আসবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খুলনাছাদভিত্তিক সৌরবিদ্যুৎজ্বালানি সাশ্রয়নবায়নযোগ্য জ্বালানিফকির মাহবুব আনামবাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডবিদ্যুৎ সাশ্রয়রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসরকারি প্রতিষ্ঠানসৌরবিদ্যুৎ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ অপরাহ্ণ
0

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।...

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ অংশ...

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সমাজে সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের...

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক...

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে আজ রবিবার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। সফরকালে...

Next Post
বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বেশষ

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ অপরাহ্ণ
ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৪ অপরাহ্ণ
মানিক পশারীর দাফনে বাধাকে চরম লজ্জার বলল চারণ সাংস্কৃতিক কেন্দ্র

মানিক পশারীর দাফনে বাধাকে চরম লজ্জার বলল চারণ সাংস্কৃতিক কেন্দ্র

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি করবে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি করবে বিএনপি

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In