শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
in জাতীয়
A A
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

আরও পড়ুন

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমন বন্ধ করা জরুরি।

এর আগে গত বছরের ৬ আগস্ট মিথ্যা তথ্য দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ এই আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় নিয়মবহির্ভূত সুবিধা গ্রহণ করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, প্লট বরাদ্দের ক্ষেত্রে সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির অর্থ জমা না দিয়ে তিনি অবসরের পর অর্থাৎ বরাদ্দের পাঁচ বছর পর সুদবিহীনভাবে টাকা পরিশোধ করেন। এর ফলে রাজউকের প্রচলিত নীতিমালা ভঙ্গ করে বিশেষ সুবিধা নিয়ে সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন ও অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এ বি এম খায়রুল হকঢাকা আদালতদুদকদুর্নীতি মামলাদেশত্যাগে নিষেধাজ্ঞাপ্লট বরাদ্দবাংলাদেশ নিউজরাজউক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
0

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। সরকার ও বিরোধী দলের মধ্যে নীতি, কর্মসূচি কিংবা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে বিতর্কও গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে জাতীয় সংকট বা দেশের মানুষের নিরাপত্তা...

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
0

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি...

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৬ পূর্বাহ্ণ
0

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর...

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৩ পূর্বাহ্ণ
0

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে...

জিয়াউল আহসানের মামলায় সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন আজ

জিয়াউল আহসানের মামলায় সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন আজ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ পূর্বাহ্ণ
0

শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ...

Next Post
টাঙ্গাইলে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

টাঙ্গাইলে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সর্বেশষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ অপরাহ্ণ
বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In