টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল স্টেডিয়ামে ২১ দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালেই সদর উপজেলার টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্দ্ধ-১৫ বালক ও বালিকাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
এ্যাথলেটিক্স প্রশিক্ষণে মোট ৪০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দৌড়, বর্শা নিক্ষেপ, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফসহ বিভিন্ন এ্যাথলেটিক্স ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন।
প্রশিক্ষণার্থীরা এ্যাথলেটিক্সের বিভিন্ন কৌশল ও শারীরিক দক্ষতায় উন্নতি অর্জন করেছেন। সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রচেষ্টা ও মনোযোগকে স্বীকৃতি দেওয়া হয়।











