সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা গোপালপুর

সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ পূর্বাহ্ণ
in গোপালপুর, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চলমান কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রশাসন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর সঙ্গে বৈঠকের পর তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

আরও পড়ুন

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এর আগে ধর্মঘটের খবর পেয়ে দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সেখানে তিনি আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন।

বৈঠকে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও মিডলেভেল চিকিৎসক পদায়ন, দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপদ কর্মস্থলের জন্য আনসারদের ডিউটি রোস্টারসহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হয়। দাবিগুলো সমাধানের আশ্বাসের পর ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আমার বাবা একজন চিকিৎসক ছিলেন, আমার মেয়েও একজন চিকিৎসক। এত প্রতিকূলতার মধ্যেও চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চিকিৎসকরা হামলার শিকার হন। এখানে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। এটি শুধু এখানে নয়, বাংলাদেশের কোথাও না ঘটুক- আমি সেটি কামনা করি।’

তিনি বলেন, ‘আমার ছোট ভাই, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে সরকারি কাজে বিদেশ রয়েছেন। তিনি এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমি আজই ডিসি ও এসপির সঙ্গে কথা বলব, যাতে এ ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আপনারা কাজে ফিরে যান। যেকোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকব।’

পিন্টু আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনাদের অন্য সমস্যাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং জাতীয় সংসদে উপস্থাপন করব। আপনারা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করি- সমন্বিতভাবে চেষ্টা করলে হাসপাতালসহ টাঙ্গাইল এগিয়ে যাবে।’

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আল-আমিন সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে মোছাদ্দেক আলী খানসুর তুহিন, পলি খানসুর ও খন্দকার বদরুল রহমান বাবুলসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আব্দুস সালাম পিন্টুইন্টার্ন চিকিৎসককর্মবিরতিচিকিৎসকের ওপর হামলাটাঙ্গাইলটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ পূর্বাহ্ণ
0

ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে খামারের ব্যবস্থাপনা আরও...

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশেকপুর এলাকায় মহাসড়কসংলগ্ন একটি ফিলিং স্টেশনে সুরমান রেজা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর দুপুর...

টাঙ্গাইলে প্রদীপ গুণ ঝন্টুর স্মরণ সভা

টাঙ্গাইলে প্রদীপ গুণ ঝন্টুর স্মরণ সভা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর অকাল প্রয়াণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে সভাটি হয়।...

বাংলাদেশ-চীন মৈত্রী জোরদারে মাভাবিপ্রবিতে চীনা দূতাবাসের প্রতিনিধি দল

বাংলাদেশ-চীন মৈত্রী জোরদারে মাভাবিপ্রবিতে চীনা দূতাবাসের প্রতিনিধি দল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ — আশ্বিন ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৬ অপরাহ্ণ
0

​টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষা, গবেষণা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক বিনিময় প্রসারে এক বিশেষ দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা...

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো...

Next Post
কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

সর্বেশষ

রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার, বেড়েছে প্রবাস আয়

রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার, বেড়েছে প্রবাস আয়

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৮ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই আসামি কারাগারে

অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই আসামি কারাগারে

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
রিয়াদে হুতি হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

রিয়াদে হুতি হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In