শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ধর্ম

২০১ গম্বুজ মসজিদে নামাজ পড়তে ফরিদপুর থেকে সাইকেল চালিয়ে গোপালপুর

ফেব্রুয়ারি ৪, ২০২৩ — মাঘ ২২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ পূর্বাহ্ণ
in ধর্ম, শীর্ষ সংবাদ
A A

২০১ গম্বুজ মসজিদে নামাজ পড়তে ফরিদপুর থেকে সাইকেল চালিয়ে গোপালপুর

নিজস্ব প্রতিবেদক : ২০১ গম্বুজ মসজিদে নামাজ পড়েত ফরিদপুর থেকে টাঙ্গাইলের গোপালপুরে আসেন ৫৮ বছর বয়সী বৃদ্ধ রাসেল লাল বিশ্বাস।

আরও পড়ুন

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

এসময় তিনি দুই’শ কিলোমিটারের বেশি রাস্তা সাইকেল চালিয়ে অতিক্রম করেছেন এবং নির্দিষ্ট সময়ে জুমা’র নামাজ আদায় করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২০১ গম্বুজ মসজিদে জুমা’র নামাজ আদায় করেন তিনি।

তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সহযোগিতা করেছেন পরিবার ও স্বজনরা।

জুমা’র নামাজ আদায় করার জন্য গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মিত ২০১ গম্বুজ মসজিদে পৌঁছান।

পরে দুপুরে স্থানীয় মুসুল্লিদের সাথে একসাথে নামাজ আদায় করেন। সে সময় তাকে দেখতে মুসুল্লি ও স্থানীয় লোকজন ভিড় জমান।

বৃদ্ধ রাসেল লাল বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পৌর এলাকার পশ্চিম গারাখোলা গ্রামের মৃত আব্দুল ছাত্তার বিশ্বাসের ছেলে।

পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি বলে জানান তিনি। নামাজ পড়ার উদ্দেশ্যে বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় যাত্রা শুরু করেন।

বৃদ্ধ রাসেল লাল বিশ্বাস জানান –

পত্র-পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া এলাকায় নির্মিত ২০১ গম্বুজের বিষয়ে জানতে পারেন।

তিনি এসব মাধ্যমে জেনেছেন দৃষ্টি নন্দন এই ২০১ গম্বুজ মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ জুমা’র নামাজ পড়তে আসেন।

সে থেকেই ইচ্ছা আর ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নেন টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে নামাজ পড়ার।

তিনি জানান, বাসে আসলে আশপাশে পরিবেশ দেখা যাবে না ভেবে পুরনো একটি বাই সাইকেল নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

এ বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করলে তার স্ত্রী ও দুই সন্তানরা সাইকেল নিয়ে আসতে উৎসাহিত করেন।

সেই উৎসাহ থেকে প্রায় ২০৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মসজিদে আসতে সক্ষম হন।

রাসেল বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মধুখালী নিজ বাড়ি থেকে সাধারণ একটি পুরনো বাই সাইকেল নিয়ে টাঙ্গাইলের গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হন।

কোনো বিরতি না দিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান দৌলতদিয়া ফেরিঘাটে।

ফেরিতে নদী পার হয়ে আরিচা নেমে তারপর আবার সাইকেল চালানো শুরু করেন।

মানিকগঞ্জের শিবালয়, ঘিওর হয়ে দৌলতপুর উপজেলা সদরে আসেন বুধবার দুপুরে। সেখানে দুপুরের খাবার খেয়ে আবার যাত্রা শুরু করেন রাসেল।

এরপর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পার হয়ে টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া এলাকায় একটি মসজিদে রাতযাপনের উদ্যোগ নেন।

কিন্তু ওই এলাকার মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তাকে তার বাড়িতে রাতযাপন করার সুযোগ দেন। পরে আবারও প্রস্তুতি নেন গোপালপুরে যাওয়ার।

এরপর সেখান থেকে ভূঞাপুর হয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় আবার যাত্রা শুরু করেন গোপালপুরের উদ্দেশ্যে।

বেলা ১২টায় তিনি গোপালপুরের পাথালিয়া গ্রামে ২০১ গম্বুজ মসজিদে পৌঁছান। পরে দুপুরের নামাজ শেষে তিনি ওই এলাকা ঘুরে দেখেন।

দীর্ঘ এই পথ পাড়ি দেয়ার পথে নতুন নতুন অনেক জায়গা দেখার সুযোগ হয়। এতে তার খুব ভালো লেগেছে তার। তাই পথে কোনো ক্লান্তি বোধ হয়নি বলেও জানান তিনি।

স্থানীয়দের কথা –

স্থানীয় নূর আলমসহ বেশ কয়েকজন জানান, রাসেল বিশ্বাস নামের এই বৃদ্ধ লোকটি তার নিজ বাড়ি থেকে প্রায় ২০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইকেলযোগে বৃহস্পতিবার দুপুরে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে প্রাঙ্গণে পৌঁছান।

পরে তাকে দেখতে লোকজন ভিড় করে। তারসাথে অনেকে ছবি ও ভিডিও ধারণ করে।

শুক্রবার দুপুরে জুমা’র নামাজ আদায় করে মুসুল্লিদের সাথে। বিষয়টি বিষয়টি খুবই প্রসংনীয়।

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে মসজিদে এসে দেখি এক ব্যক্তি সাইকেলযোগে ২০১ মসজিদে এসেছে।

পরে তার সাথে কথা বললে, তিনি এই মসজিদে নামাজ পড়া ইচ্ছের বিষয়টি জানান।

শুক্রবার দুপুরে জুমা’র নামাজ শেষে তিনি ধনবাড়ীর নবাববাড়ী মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা হন।

এখানে আসতে পেরে সে অনেক খুশি এবং তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২০১২০১ গম্বুজ মসজিদগোপালপুর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৬ — ভাদ্র ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল...

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৬ — ভাদ্র ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
0

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। টাঙ্গাইল...

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
0

দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন জাগো নিউজের প্রতিনিধি সম্মেলনে টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। বুধবার রাজধানীর মধ্যবাড্ডার হোসেন মার্কেটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলনে...

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে সরকারি বন বিভাগের প্রায় ২৪ বিঘা জমির আড়াই হাজার শাল-গজারি গাছ কেটে ফেলে দখলের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ এই গাছগুলো কেটে সেখানে...

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ দল। বৃহস্পতিবার সকালে গোপালপুর থানা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

Next Post

টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বেশষ

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ৪, ২০২৬ — ভাদ্র ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সেপ্টেম্বর ৪, ২০২৬ — ভাদ্র ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
সিন্ধু পানি চুক্তি নিয়ে নতুন সংঘাত, মুখোমুখি ভারত-পাকিস্তান

সিন্ধু পানি চুক্তি নিয়ে নতুন সংঘাত, মুখোমুখি ভারত-পাকিস্তান

সেপ্টেম্বর ৪, ২০২৬ — ভাদ্র ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৬ অপরাহ্ণ
সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In