খবরবাংলা ডেস্ক :
টানা তিন দফা বৃদ্ধির পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও ২৪ ঘণ্টা যেতে না যেতেই তা আবারও বাড়লো। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়।
ক্যাটাগরি অনুযায়ী নতুন দর বাজুসের নতুন দরপত্র অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের পরিবর্তিত দাম নিচে তুলে ধরা হলো:
২২ ক্যারেট: সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেট: ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেট: ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা ধরা হয়েছে।
সনাতন পদ্ধতি: সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার পরিস্থিতি: আন্তর্জাতিক বাজার ও স্থানীয় জুয়েলারি মার্কেটে কাঁচামালের মূল্য পরিবর্তনের কারণে দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
তথ্য সূত্র : যমুনা টিভি











