সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home দুর্যোগ ও দুর্ঘটনা

ধারন ক্ষমতার বেশি ওজন দেয়ায় হুপার ভেঙে মারা যায় শ্রমিক

সেপ্টেম্বর ৬, ২০২২ — ভাদ্র ২২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
in দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

হুপার ধ্বসে মৃত্যু

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলেও দায় নেই মিল কর্তৃপক্ষের।

আরও পড়ুন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তবে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

তবে মালিক পক্ষ থেকে ক্ষতিপূরণ পেতে নিহতের স্বজনদের অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক।

এদিকে জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কর্মকর্তারা এবং ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামের রাইস মিলে নতুন হুপার নির্মাণে ত্রুটি ও ধারন ক্ষমতার থেকে অতিরিক্ত ওজন এবং কর্তৃপক্ষের গাফিলতির তথ্য পেয়েছে।

এরআগে ৪ সেপ্টেম্বর রাতে গোপালপুর পৌরসভার ডুবাইলে অবস্থিত একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামের রাইস মিলে নির্মিত নতুন হুপার ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২০), একই জেলার গারুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩৩)।

এই ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে।

কমিটির অপর সদস্যরা হলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, গণপূর্ত বিভাগ, কলকারখানা পরিদর্শন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি।

ঘটনার বিস্তারিত –

সরেজমিনে একতা এগ্রোফুড প্রোডাক্টসে গিয়ে দেখা গেছে, যে ঘরটিতে দূর্ঘটনা ঘটেছে সেটি তারা দিয়ে রেখেছে মিল কর্তৃপক্ষ।

এছাড়া মিলে প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাংবাদিকদেরকেও ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তবে সেখানে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত রাইস মিলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই ঘটনায় শ্রমিকদের স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত শ্রমিকদের মরদেহ ময়নাতদন্ত শেষে রাতে তাদের স্বজন কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পরে সোমবার রাতেই একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে তাদের নেয়া যায় হয় কুড়িগ্রাম শ্রমিকদের গ্রামের বাড়িতে।

বাড়িতে লাশ পৌছালে সেখানে স্বজনদের কান্নার আহাজারি শুরু হয়।

সেদিন রাতে কি ঘটে ছিল জানতে চাইলে শ্রমিকরা জানান, মিলের যে হুপারটি ভেঙে পড়েছে সেটি তার আগেরদিন নির্মাণ করা হয়েছে।

কতটুকু হুপারটির ধারণ ক্ষমতা ছিল সেটা না জেনেই কাজ শুরু করা হয়েছিল।

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হুপারে বেশি ওজনের চাল হওয়ায় সেটি ধসে পড়ে সেখানে থাকা শ্রমিকদের উপর।

ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ওই রাইস মিলটিতে ধান ও চাল মিলিয়ে দুইটি সেকশনে অর্ধশত শ্রমিক কাজ করে।

শ্রমিকদের বক্তব্য –

শ্রমিক আল আমিন বলেন, রাইস মিলে আগের দুইটি হুপার ছিল। কর্তৃপক্ষ আরো একটি হুপার নির্মাণ করে।

সেটি রবিবার দিনই উদ্বোধন করা হয়। নতুন হুপারটিতে ২৫০ বস্তা চাল ছিল। বেশি ওজন হওয়ায় সেটি ভেঙে পড়েছে।

সেখানে নাজমুল ও মজনু নামের দুই ভাই শ্রমিকের কাজ করতো। কিন্তু ঘটনার সময় মজনু মিলের বাইরে ছিল বিধায় সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, রাতে ওই তিন শ্রমিক তাদের কাজ আগে শেষ করতে গিয়েছিল।

এসময় ঘরের ভিতর বিদ্যুতের ঝলকানি দেখে দৌড়ে গিয়ে মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়। ধারণা করা হয়েছিল হয়ত আগুন লেগেছে।

পরে ঘরে গিয়ে দেখি হুপার ভেঙে শ্রমিকদের উপর পড়ে আছে। পরে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয় তাদের উদ্ধারে এগিয়ে আসে।

নিহতের স্বজনরা জানান, অভিযোগ করে কি হবে তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। এছাড়া কুড়িগ্রাম থেকে টাঙ্গাইল গিয়ে মামলা চালানো সম্ভব না।

প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে আর্থিক সহায়তা পাওয়া গেছে। এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কোন আর্থিক সহায়তা করা হয়নি।

তবে মালিক পক্ষ থেকে আশ^াস দেয়া হয়েছে শ্রমিকদের জনপ্রতি ২ লাখ টাকা করে দেয়া হবে। কিন্তু সেটা এক সপ্তাহের সময় চেয়েছে তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য –

একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড রাইসমিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. উজ্জল বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা।

নিয়ম মেনেই হুপারটি নির্মাণ কাজ করা হয়েছে। রাইস মিল চলার সাপেক্ষে একটু সমস্যাতো হতে পারে।

শ্রমিকদের ভুলের কারণেও এটা হতে পারে। নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, একতা রাইসমিলের হুপারটির ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের চাল দেওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।

হুপারটি ঝালাই কাজ সঠিকভাবে করা হয়নি। পরীক্ষা-নিরীক্ষা না করেই চালু করা হয়েছিল।

টাঙ্গাইলের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সেফটি) মো. ফারুক হোসাইন বলেন, রাইস মিলটিতে সেফটির বিষয়টি ঘাটতি ছিল।

হুপারটির নির্মাণ কাজের ত্রুটি ছিল। সেটি যথেষ্ট শক্ত করে নির্মাণ করা হয়নি। হুপারটি বেশি পরিমাণের ওজন বহনের ক্ষমতা ছিল না। এরপরও আরো যাচাই-বাছাই করে দেখা হবে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য মো. পারভেজ মল্লিক বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেখানে আমিও একজন সদস্য। আগামী দুই তিনদিনের মধ্যে কমিটির সদস্যরা একতা রাইস মিলটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: শ্রমিক নিহত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন মন্দির, শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি...

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

Next Post

বাংলাদেশ এবং মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে - কাদের সিদ্দিকী

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In