শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

কালিহাতীতে পুলিশের বিরুদ্ধে গায়েবি মামলার অভিযোগ বিএনপির

নভেম্বর ২১, ২০২২ — অগ্রহায়ণ ৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

পুলিশের বিরুদ্ধে "গায়েবি মামলা"র অভিযোগ বিএনপি'র

বিশেষ প্রতিবেদক : পুলিশের দেয়া তথ্য মতে, টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের পাশে ফাঁকা জায়গা থেকে ককটেলসহ পাঁচজনকে আটক করা হয়।

আরও পড়ুন

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে সংবাদ প্রচারিত হয়।

কিন্তু তাদের আটক করা হয়, আগের দিন বৃহস্পতিবার। পরে পুলিশ তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা করেছে।

এই মামলাটি পুলিশ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে, তারা সবাই বিএনপি নেতা-কর্মী বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী শাখার সহ-সভাপতি।

এসময় তিনি ঘটনাটিকে মিথ্যা, বানোয়াট ও সাজানো বলেও অভিযোগ করেন।

মামলার অভিযোগে যা বলা হয় –

১৭ নভেম্বর রাতে কালিহাতী থানা পুলিশের একটি ভ্রাম্যমাণ টহল উপজেলার ভাগুটিয়া এলাকায় দায়িত্ব পালন করছিলো।

এসময় তারা খবর পায় এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের পাশে বসে নাশকতার উদ্দেশ্যে কিছু লোক সভা করছে।

এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দৌঁঁড়ে পালিয়ে যায়।

এসময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। এছাড়াও ১১টি ককটেল ও একটি বিষ্ফোরিত ককটেল সেখান থেকে উদ্ধার করা হয়।

ওই রাতেই কলিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে আটককৃত পাঁচজনসহ ২৯ জনের নাম উল্লেখ করে কালিহাতী থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আসামীদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য দিয়ে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিষ্ফোরণ ঘটানো এবং সহায়তা করার অভিযোগ আনা হয়।

গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন –

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও দশকিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক এসএম আহসান হাবিব ওরফে লাভলু, কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, পারকি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদ সিকদার, নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুল ইসলাম ও গোহালিয়া বাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুর রহমান।

এদের শুক্রবার আদালতে হাজির করে পুলিশ জিঞ্জাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে।

আদালত কারাগার ফটকে দুই দিনের জিঞ্জাসাবাদের আদেশ দেন।

মামলায় অন্য আসামীরা হলেন –

উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ওরফে শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন, মজনু মিয়া, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান ওরফে বালা, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, সদস্য ও এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাফী খান, সহ-সম্পাদক জসিম খান, সদস্য আতিয়ার রহামন, পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সহদেবপুরের সাবেক ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম-সম্পাদক ও নারান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মহর আলী, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, বিএনপি কর্মী শাহিনুর রহমান ও সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক হাসমত আলী, মিথুন মিয়া, যুগ্ম-আহবায়ক ও কোকডহড়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বেলায়েত হোসেন।

বিএনপি নেতাদের বক্তব্য –

এই মামলার আসামী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া জানান, সেদিন এলেঙ্গাতে ককটেল বিষ্ফোরনের কোন ঘটনাই ঘটেনি।

বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য এই কাল্পনিক ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছে।

এ ঘটনায় পাঁজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলা দায়েরের পর দলের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছে; অনেকে এলাকা ছেড়েছেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল শনিবার এক বিবৃতিতে বলেন- রাজনৈতিক অঙ্গন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতেই উদ্দেশ্য প্রনোদিতভাবেই ভূয়া ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে।

তারা আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে বাঁধাগ্রস্ত করতেই নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় আটকে রাখতে সরকার বেপরোয়া হয়েছে।

পুলিশের বক্তব্য –

বিএনপির নেতাদের এ অভিযোগের বিষয়ে মামলার বাদী কালিহাতী থানার উপ-পরিদর্শক আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে পরামর্শ দেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আটকআমাদের টাঙ্গাইলএলেঙ্গাকালিহাতীগায়েবি মামলাগ্রেপ্তারবিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জপুরে দরপত্র আহবান না করেই প্রায় দেড় কোটি ঘনফুট সরকারি বালু বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বংশাই নদী...

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি...

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, ক্রুড আমদানির আবেদন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির অনুমতি...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির...

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত...

Next Post

যে দুইটি গুরুতর কারণে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In