রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে বৃত্তি পরীক্ষা নামে চলছে শিক্ষার্থাদের অর্থ আত্মসাৎ

নভেম্বর ৬, ২০২৩ — কার্তিক ২২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ২:৩৬ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে বৃত্তি পরীক্ষা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি ভাবে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিলেও টাঙ্গাইলে মেধা যাচাইয়ের নামে বৃত্তি পরীক্ষা আয়োজন করলেন সরকারি শিক্ষকরা।

আরও পড়ুন

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার নামে গোল্ড মেডেল প্রদানের নামে অনুমোদনবিহীন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

আর এর মাধ্যমে বৃত্তি দেয়ার নামে চলছে সাধারণ শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের প্রতিযোগিতা। (বিস্তারিত পরের সংবাদে)

সকালে জেলার বেশ কয়েকটি উপজেলায় এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এতে প্রায় আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণও করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ফরমপূরণ বাবদ ১৫০ টাকা নেয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞার কারণ –

এর আগে গত ৮ আগস্ট নোট-গাইড আর কোচিং নির্ভর পড়াশোনা বন্ধ করতে এবং প্রতিদিন ক্লাসেই মূল্যায়নের ব্যবস্থা করতে সচিবালয়ের অনুষ্ঠিত শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় সরকারি ভাবে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কতিপয় সরকারি শিক্ষকের গোল্ড মেডেল বৃত্তির নামে দশ লক্ষাধিক টাকা অর্থ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিয়ম বর্হিভুত ওই গোল্ড মেডেল বৃত্তি বন্ধে ইতোমধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুলধারার টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এর সভাপতি ঘাটাইলের চাঁনতারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন ও সাধারণ সম্পাদক সদর উপজেলার আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনার রশিদ।

আবেদন জমা দেয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (২ নভেম্বর)। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত আবেদনের মূল্য ১৫০ টাকা।

পরীক্ষায় উপস্থিত শতকতরা ৮ ভাগ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

জেলা টেলেন্টপুল শতকরা এক ভাগ ও উপজেলা টেলেন্টপুল শতকরা দুই ভাগ ও সাধারণ গ্রেডে শতকরা পাঁচ ভাগ বৃত্তি প্রদান করার কথা রয়েছে।

জেলা প্রতি শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারীকে অনুষ্ঠানের মাধ্যমে গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হবে।

টেলেন্টপুল ও সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। পরীক্ষা শেষে তিন দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

আজ ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দেড় ঘন্টার উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা নেয়া হয়েছে।

বাংলা-৩০, ইংরেজি ৩০, গনিত ৩০ ও সাধারণ জ্ঞান ১০ নম্বরে পরীক্ষা নেয়া হয়।

এ পরীক্ষায় দায়িত্ব পালন করেন সমন্বয়কারী হিসেবে কালিহাতীর হাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক সদর উপজেলার আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনার রশিদ ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বাসাইলের বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন খান।

তবে এরআগে গত ৮ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় শিক্ষার্থীদের নোট-গাইড আর কোচিং নির্ভর পড়াশোনা বন্ধ করতে বলা হয়েছে।

প্রতিদিন ক্লাসেই মূল্যায়নের ব্যবস্থা করতে এ বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্টরা যা বলেন –

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও বাসাইলের বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন খান বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এর আয়োজন করা হলেও সরকারি শিক্ষক হয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা আমাদের ঠিক হয়নি; ভবিষ্যতে এ ধরণের ভুল আর হবেনা।

জেলায় মোট কতজন অংশগ্রহণ করেছে সেটি আমি নিশ্চিত না। আমার বাসাইল উপজেলায় ৮৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি বলেন, ‘সরকারি চাকুরি বিধিমালা ১৭ (১) নম্বর ধারায় বলা আছে, ‘এই আইনের অন্য বিধান অনুসারে, কোনও সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনও ব্যবসায় জড়াতে পারবেন না।

অথবা দায়িত্বের বাইরে অন্য কোনও কাজ কিংবা চাকরি নিতে পারবেন না।’

সরকারি অনুমোদন ব্যতিত সরকারি চাকুরীজীবী শিক্ষকদের এ ধরনের অর্থ উত্তোলন ও বৃত্তি প্রদানের নামে ব্যবসা বানিজ্য সম্পূর্ণ বেআইনি।’

বৃত্তির আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনার রশিদ বলেন, আমরা সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি।

শিক্ষার্থীদের মেধা যাচাই ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এই আয়োজন করা হয়েছে।

দেড় ঘন্টায় শিক্ষার্থীদের মেধা যাচাই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নে হারুনার রশিদ আরও বলেন, আমরা তাদের একটু যাচাই করবো।’

জেলা শিক্ষক নেতারা যা বলেন –

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান এর অভিযোগ, শিক্ষক হয়ে তারা যে অনৈতিক কাজ করছে; এটা মেনে নেয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক জানান, নিয়ম বর্হিভুত কর্মকান্ডে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পিকআপে করে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের...

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখিপুরে বন বিভাগের কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তাদের কাজের গতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সামাজিক বনায়ন কর্মসূচিতে...

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে থানাপাড়া বিসিক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার...

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ধলাপাড়া সড়কের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানীবাড়ী চৌরাস্তায় গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) বিকালে মাদকের বিস্তার ও চুরি রোধ এবং রাতে শান্তিতে ঘুমানোর...

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি...

Next Post

বিএনপি ও যুবলীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘুদের উপর হামলা, পুড়িয়ে মেরে ফেলার হুমকি

সর্বেশষ

ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৮ অপরাহ্ণ
মালয়েশিয়ায় প্রায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে, শুরু হচ্ছে সেপ্টেম্বরে

মালয়েশিয়ায় প্রায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে, শুরু হচ্ছে সেপ্টেম্বরে

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In