রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

এ সময়ের দিনলিপি

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস
A A

আহা আমার ক্যাম্পাসের বৃষ্টি
ফারহান ইশরাক, শিক্ষার্থী, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকাল সাতটা। বাইরে প্রচণ্ড বৃষ্টি। গত সপ্তাহ থেকে প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়াতেই বাতাসের তোড়ে বৃষ্টির পানি এসে পড়ল। চায়ের সঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টির পানিও তাই হজম করতে হলো। আশপাশের রাস্তায় কেউ নেই, থাকার কথাও না। রাস্তাটা আজকাল নীরবই থাকে। অবশ্য বর্ষার দিনগুলোই এমন। বিষণ্ন, স্মৃতিকাতরতায় ভরপুর। অনেক দিন পর ছেলেবেলার মতো এ বছরের বৃষ্টির দিনগুলোও ঘরে বসেই কাটছে।

গত বছরের বর্ষাও কেটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেবার জুন মাসে ছিল সেমিস্টার ফাইনাল। ঈদুল ফিতরের অল্প কয়েক দিন পরই তাই হলে ফিরতে হলো। তখন ক্যাম্পাস একদম ফাঁকা, দু–চারটি বিভাগ ছাড়া প্রায় সবার ঈদের ছুটি চলছে। বিশাল ক্যাম্পাসে অবসর সময়গুলো তাই একা একাই কাটত। আর সেই নির্জনতার ভিড়ে বন্ধু ছিল বর্ষার এই বৃষ্টি।

আরও পড়ুন

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

বিকেলে, সন্ধ্যায় একটু দমকা হাওয়া উঠলেই চলে যেতাম হলের ছাদে, কখনোবা মাঠে। মাঝেমধ্যে ফুলার রোড ধরে হাঁটতে হাঁটতে বৃষ্টি নামত। আবার কোনো কোনো দিন কাটত ভীষণ ঘুমে। সকালে উঠেই দেখি বৃষ্টি, সঙ্গে ঘন কুয়াশার মতো ধোঁয়াটে আবরণ চারদিকে। বিছানা ছাড়তে মন চায় না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামে না আর। ঘুম থেকে উঠে হলের দোকানে ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে আবার ঘুমাতে যাই, শরীর-মন সারা দিন থেকে যায় অবসন্ন। ক্যাম্পাসের বর্ষার স্মৃতিগুলো এমনই। শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বসে চা খেতে খেতে কিংবা টিএসসির মাঠে ভিজতে ভিজতে কখন যে গত বর্ষা চলে গিয়েছে টেরও পাইনি। এবারের বর্ষাটা বড় দীর্ঘ মনে হচ্ছে।

এখন একই শহরে, পাশাপাশি বাসায় থেকেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ নেই। কয়েক বাসা পরেই করোনা পজিটিভ ধরা পড়েছে, দুশ্চিন্তাও মাথাচাড়া দিচ্ছে খুব বেশি। বদ্ধ জীবনে বই, সিনেমা আর অনলাইন আড্ডাই একমাত্র সঙ্গী। শুরুর দিকে সঙ্গটা ভালোই লাগছিল, এখন বিরক্তিকর ঠেকছে সব। এক জিনিস দীর্ঘদিন কারই বা ভালো লাগে। কিছু করারও নেই। বন্ধুদের সঙ্গে পুরোনো দিনগুলোর কথা ভেবেই তাই দিন পার করে দিই। রুটিনবিহীন হলজীবন, ক্লাস শেষে শ্যাডোর আড্ডা, ব্যস্ততম মধুর ক্যানটিনে স্লোগানে গলা মেলানো, রাতভর সাইকেল নিয়ে ঘোরাঘুরি, ঘুরেফিরে সব আলোচনারই সারবস্তু এই ক্যাম্পাসজীবন। যেখানে নিত্যদিনের বিচরণ, ভালো লাগা, খারাপ লাগার স্মৃতি মিশে আছে, সে প্রাঙ্গণ ছেড়ে এত দিন থাকতে হবে, কিংবা থাকলেও যে বারবার এই ক্যাম্পাসের কথা এত বেশি মনে পড়বে, বোধ হয় কেউ ভাবেনি।

সব সময়ই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে ক্যাম্পাসের ছবি খুঁজে ফিরি। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন শ কিলোমিটার দূরে আছি। তারপরও প্রতিদিনই জানতে ইচ্ছে করে কেমন আছে আমার চেনা চত্বর? কেমন আছে রাতের কার্জন হল কিংবা শেষ রাতের ডিএমসির সামনের খাবারের দোকানগুলো? কেমন আছে রাতজাগা ভীষণ আলোকিত বিজনেস ফ্যাকাল্টি কিংবা মুহসীন হলের ছোট্ট বাগানটি? এই প্রশ্নের উত্তরগুলো যেন ক্যাম্পাসের ছবিগুলোর মধ্যেই খুঁজে পেতে চেষ্টা করি। কেউ কোনো কাজে ক্যাম্পাসের দিকে গেলেই বলি ছবি তুলে পাঠাতে। দূরে থেকেও মনে হয় কাছাকাছি আছি, ক্যাম্পাসেই আছি।

জানি না কবে সবার ফেরা হবে। অনেকেই হয়তো ফিরবে না, কত কিছু বদলে যাবে। কিন্তু তারপরও এই যে একটা অদৃশ্য সুতায় বাঁধা পড়ে আছি, এ এক অদ্ভুত মায়া। তাই এত দূর থেকেও ক্যাম্পাসের ছবিগুলো দেখলেই মনের অজান্তে বলে উঠি, ভালো থেকো টিএসসি, ভালো থেকো হাকিম চত্বর, ভালো থেকো কার্জন হল আর ভালো থেকো ঢাকা বিশ্ববিদ্যালয়।

শুধু দিন গুনছি
জাকিয়া হোসেন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা

চারদিকে আতঙ্ক, বিষণ্নতা, হাহাকার দেখি। প্রতিটা মুহূর্ত এক অনিশ্চয়তায় কাটছে। প্রতিটি ভোরই সৃষ্টিকর্তার কৃপা। তবু আশা হারাইনি। একদিন আবার একটা সোনালি ভোর আসবে, সেই ভোরে আমরা নতুন দিনের স্বপ্ন দেখব। আবার ফিরব প্রিয় আঙিনায়, প্রিয় ক্যাম্পাসে। তত দিনে ক্যাম্পাসের গাছগুলোও নিশ্চয়ই সবুজে সবুজে ভরে উঠে আমাদের স্বাগত জানানোর অপেক্ষায় থাকবে। কৃষ্ণচূড়া ফুলগুলো তার লাল রঙে রাঙিয়ে দেবে চারপাশ। আমাদের আড্ডায়, কোলাহলে ক্যাম্পাস ফিরে পাবে তার প্রাণশক্তি।

জানি প্রিয় ইডেন কলেজ আজ আমার মতোই ভালো নেই। আমাদের শূন্যতা নিশ্চয়ই সেও তীব্রভাবে অনুভব করছে। বান্ধবীদের সঙ্গে শেষ আড্ডাটা এখনো মনে পড়ে। সেদিন অনেকের সঙ্গে দেখা না হওয়ার কষ্টের পাশাপাশি অপ্রত্যাশিত ছুটি পেয়ে কিছুটা আনন্দও হয়েছিল। নিজের জন্য সময় পাচ্ছি, অনেক পরিকল্পনাও করতে শুরু করেছিলাম। করোনাকালীন এই বন্দিজীবনে একটু সুন্দর সময় কাটানোর জন্য প্রিয় বই পড়ি, সিনেমা দেখি, ছবি আঁকি। বাংলা সাহিত্য আমার আগ্রহের জায়গা। তাই এই বিরতিতে বাংলা সাহিত্যের বিপুল ভান্ডারের লেখক ও তাঁদের লেখনীর সঙ্গে একটা যোগসূত্র করার চেষ্টা করছি। তবু কোথাও কেন যেন উচ্ছ্বাস নেই, প্রাণ নেই। শুধু মনে হয়, মনে মনে আসলে আমরা সবাই শুধু দিন গুনছি। আমরা আমাদের সেই ব্যস্ত স্বাভাবিক জীবনে ফিরতে চাই। যেখানে একটানা বোরিং ক্লাস, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্টের চাপে ক্লান্ত হব। কিন্তু ক্যানটিনের ফুচকা, ভেলপুরি বা পুকুরপাড়ের চায়ের আড্ডায় আমাদের ক্লান্তি দূর হবে। আমরা ছুটে বেড়াব ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। পুরোনো দিন ফিরে পাব কি না জানি না, নতুন দিনের স্বপ্ন তো দেখতেই পারি।

করোনাকালের ভালোবাসা
দেবাশীষ রনি, গণিত বিভাগ, সরকারি এমসি কলেজ, সিলেট

স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে আছি প্রায় ১০০ দিন পেরিয়ে গেল। আমি ছবি তুলতে ভালোবাসি। শখের বশে ছবি তুলে আর সেগুলো ফেসবুকে আপলোড করে সময়টা কাটছিল। এ ছাড়া বই পড়া, নাটক-সিনেমা দেখা। হঠাৎ ভাবলাম, নতুন স্বাভাবিকতায় আমাদের প্রকৃতির জন্য ভালোবাসার নিদর্শনস্বরূপ কিছু করা যায় কি না। শুরু করলাম বৃক্ষরোপণ।

অনেক দিন ধরেই আমি প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যুক্ত। বছরজুড়েই ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে আমাদের সংগঠন। বন্ধুসভার ভালো কাজের একটি হলো, ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি। প্রতিবছর জুন মাসে প্রথম আলো বন্ধুসভার প্রত্যেক বন্ধু অন্তত দুটি গাছ লাগিয়ে এই কর্মসূচি পালন করেন। গত তিন বছরের জুনে কাজটি খুব সফলভাবে সম্পন্ন হয়েছিল। আমি নিজেও যুক্ত ছিলাম। এ বছর করোনা পরিস্থিতির কারণে কর্মসূচিটি শুরু হবে কি না, তা নিয়ে দ্বিধায় ছিলাম। ভেবে দেখলাম, গত তিন বছরে যে চর্চাটা গড়ে উঠেছে, সেটা চালিয়ে নেওয়া উচিত।

১১ জুন এমসি কলেজ ক্যাম্পাসে দেখা করি বন্ধুসভার সাবেক সভাপতি শাহ সিকান্দার ও আরেক সদস্য মিহরাব আহমেদ চৌধুরীর সঙ্গে। আলোচনা করে ঠিক করলাম, নিজেদের উদ্যোগেই আমরা সামর্থ্য অনুযায়ী গাছ রোপণ করব। ১৬ জুন শহরতলির টুকেরবাজারে শাহ খুররম ডিগ্রি কলেজে ২টি কড়ইগাছের চারা রোপণ করে আমাদের এই উদ্যোগের মূল কাজ শুরু হয়। ২০ জুন হাজির হই আমার নিজের ক্যাম্পাসে, যেখানে বসে আমরা বৃক্ষরোপণের পরিকল্পনা করেছিলাম। সঙ্গে নিয়ে যাই ১০টি রেইনট্রি, কাঠবাদাম, মেহগনি, টেকরই ফল ও চাপালিশগাছের চারা। দুজনে মিলে সেগুলো রোপণ করি। পরবর্তী সময়ে কোথায় গাছ লাগাব, সেটাও ঠিক করে নিই।

ধীরে ধীরে আমরা সিলেট সরকারি উচ্চবিদ্যালয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, টুকেরবাজার, বাদাঘাটসহ বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের শতাধিক গাছ লাগাই। শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না আমাদের এই ভালোবাসার কাজ। জামের বিচি, কাঁঠালের বিচি, লিচুর বিচি, আমের আঁটিসহ বিভিন্ন জাতের পাঁচ থেকে ছয় হাজার ফলের বীজও রোপণ করেছি। যতবার কাজটি করতে গিয়েছি, ততবারই এক অন্য রকম ভালোলাগা, ভালোবাসার অনুভূতি কাজ করেছে।

আমাদের এই গাছ লাগানোর কাজ এখনো চলমান। গাছ লাগাতে গিয়ে খুব একটা ছবি তোলা হয় না। ছবি তুলে দেওয়ার মতো তখন সঙ্গে কেউ থাকেও না। একদিন বৃক্ষরোপণ শেষে ফেরার সময় এক লোক বলছিলেন, ১০-১৫ বছর পর যখন গাছগুলো বড় হবে, তখন তৃপ্তি নিয়ে বলতে পারবেন, এগুলো আপনার লাগানো। ভাবলাম, সত্যিই তো! রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে লাগানো এসব গাছ তখন নিশ্চয়ই আমার খুব আপন মনে হবে।

বিশ্বজুড়ে এই দুর্যোগের সময় ঘরে বন্দী থেকে আমরা উপলব্ধি করেছি, বাইরের পৃথিবীটা কত সুন্দর, আর আমরা এর ওপর কত অবিচারই না করেছি। বন, জঙ্গল, নদী, সমুদ্র, মানুষের অত্যাচার থেকে রক্ষা পায়নি। করোনাকাল আমাদের মনে করিয়ে দিচ্ছে, পৃথিবীটা আমার একার নয়। পশুপাখি, গাছপালা, নদী, সাগর, এই পৃথিবী সবার। সবাইকে ভালোবাসতে হবে। তাই আমি আমার এই উদ্যোগের নাম দিয়েছি করোনাকালের ভালোবাসা।

সূত্র: prothomalo.com

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে...

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই নভেম্বর...

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়...

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউ'র

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৫ অপরাহ্ণ
0

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, সাবেক...

Next Post
আপনার ব্যক্তিগত ছবি-ভিডিও কেউ ফেসবুকে ছড়ালে যা করণীয়

আপনার ব্যক্তিগত ছবি-ভিডিও কেউ ফেসবুকে ছড়ালে যা করণীয়

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In