রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ড. ইউনূসের সক্ষমতার ওপর পরিপূর্ণ আস্থা আছে: অমর্ত্য সেন

মার্চ ৩, ২০২৫ — ফাল্গুন ১৯, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:২৫ পূর্বাহ্ণ
in আন্তর্জাতিক
A A
ডিবির অল আউট অ্যাকশন’ শুরু

ডিবির অল আউট অ্যাকশন’ শুরুডিবির অল আউট অ্যাকশন’ শুরু

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতীয় বাঙালি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ড. ইউনূসের সক্ষমতার প্রতি তার আস্থা আছে বলে জানিয়েছেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে নিজ বাড়িতে একটি বিশেষ সাক্ষাৎকার দেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত দক্ষ ও বহুদিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

তিনি বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান—যেমনটা ড. ইউনূস হয়েছেন—তাহলে আপনাকে বিভিন্ন গোষ্ঠীর বিষয় বিবেচনায় নিতে হবে। এখানে ইসলামী দল আছে, হিন্দু গোষ্ঠীগুলোও সক্রিয়। আমি ড. ইউনূসের দক্ষতার ওপর দৃঢ় আস্থা রাখি। তার ভাষ্য, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করে। আমি ঢাকায় প্রচুর সময় কাটিয়েছি এবং সেখানেই আমার শিক্ষা জীবনের সূচনা হয়। আমি ঢাকার বাইরে আমার পৈতৃক বাড়ি মানিকগঞ্জে নিয়মিত যেতাম। মায়ের দিক থেকে আমি বিক্রমপুর নিয়মিত যেতাম। সবমিলিয়ে অনেকের মতো আমিও বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, দেশটি কীভাবে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নতির কথা তুলে ধরে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ মাথাপিছু আয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে। একপর্যায়ে তো ভারতের চেয়েও এগিয়ে ছিল। একই সঙ্গে বাংলাদেশে জন্মহার কমেছে এবং গড় আয়ু ভারতের চেয়ে বেশি। তিনি বলেন, বাংলাদেশ বিশাল অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এতে সরকার এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবাদপত্রগুলো তুলনামূলকভাবে স্বাধীন এবং অনেক গণমাধ্যম সরকারবিরোধী কঠোর অবস্থান নেয়া সত্ত্বেও এগিয়ে গেছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, অন্যান্য অনেক দেশের মতো তারা সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের নিন্দা জানিয়ে অমর্ত্য সেন বলেন, সরকার ও জনগণের উভয়েরই দায়িত্ব এসব প্রতিরোধ করা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমড. ইউনূসের সক্ষমতার ওপর পরিপূর্ণ আস্থা আছে: অমর্ত্য সেনবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অঞ্চলটিতে হুতিদের হামলার ঝুঁকি বৃদ্ধি এবং ইরানের হুমকির প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...

ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৩ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার...

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

পূর্বানুমানকে ভুল প্রমাণ করে দ্রুত বাড়ছে সৌরবিদ্যুতের উৎপাদন। বিশ্বজুড়ে বিদ্যুতের উৎস হিসেবে সৌরশক্তি এখন পারমাণবিক শক্তিকেও ছাড়িয়ে যাচ্ছে। এক দশক আগেও বিশ্বের মোট বিদ্যুতের মাত্র ১ শতাংশ আসত...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে...

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

১৯৫৬ সালের সুয়েজ সংকটে রাজনৈতিক ও আর্থিক চাপের মুখে ব্রিটেনকে মিসর থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল। এতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেনি, তবে বিশ্বশক্তি হিসেবে দেশটির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে...

Next Post
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সর্বেশষ

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In