শনিবার, জুন ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

আদালতে দুই জনের স্বীকারোক্তি

চারদিকে সবাই নানাভাবে টাকা কামাই করছে!

আগস্ট ৩, ২০২৫ — শ্রাবণ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১২ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত, বিশেষ সংবাদ, শীর্ষ সংবাদ
A A
চারদিকে সবাই নানাভাবে টাকা কামাই করছে

সহজে টাকা কামাই করার রাস্তা বেছে নেয় তারা

টাঙ্গাইলে চাঞ্চল্যকর উড়োচিঠি দিয়ে চাঁদা দাবির ঘটনায় শনিবার গ্রেপ্তার হওয়া পাঁচ বিএনপির নেতাকর্মীর মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হচ্ছেন ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সাব্বির মিয়া।

জবানবন্দিতে তারা বলেন, চারদিকে সবাই নানাভাবে টাকা কামাই করছে। কিভাবে টাকা কামাই করা যায়। তা নিয়ে বিএনপির তিন নেতা আলোচনায় বসেন। পরে আরো দুইজনকে দলে সম্পৃক্ত করেন তারা। টাঙ্গাইল পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির অফিসে দেড় মাস আগে ওই বৈঠকে করেন। সেখানে তাঁরা আলোচনা করেন এলাকার যারা বিত্তবান সবাই পরিচিত। সরাসরি চাঁদা চাওয়া যাবে না। তাই সিদ্ধান্ত নেন “কিলার গ্রুপ, হত্যাকারী দল”-এর নামে প্যাডে চিঠি দিয়ে বিত্তবানদের কাছে চাঁদা দাবি করবেন।

আরও পড়ুন

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ দুই জনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে জবানবন্দি দেয়া দুইজনসহ গ্রেপ্তারকৃত পাঁচ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাত ৮টার দিকে তাদের কারাগারে নেয়া হয়।

পুলিশ সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আরো বলেছেন, চাঁদা চেয়ে চিঠির ভাষা কী হবে এবং কাদের চিঠি দেয়া হবে তার তালিকাও তারা সেদিন তৈরি করেন। এর মধ্যে কয়েকজনকে চিঠি দিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন তার নিজের ল্যাপটপ কম্পিউটারে চিঠি তৈরি করেন। পুলিশের অপর একটি সূত্র জানায়, এই ঘটনায় গোলাম রব্বানীকেই মাস্টারমাইন্ড মনে হচ্ছে। তার অপর দুই সঙ্গী হলো জুবায়ের ও শাহ আলম। তদন্তে সবই বের হয়ে আসবে।

এক মৎস্য খামারের মালিকের কাছে “কিলার গ্রুপ, হত্যাকারী দল”-এর নামে প্যাডে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি’র এই পাঁচ নেতাকে শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মৎস্য খামারের মালিক বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় শনিবার মামলা দায়ের করেন।

পুলিশের বক্তব্য –

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় সন্তোষে মৎস্য খামারের মালিক মো. আজাহার আলীর কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে যায়। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারি আজাহার আলীকে দেন।

চিঠিটি “কিলার গ্রুপ, হত্যাকারী দল”এর প্যাডে লেখা। প্যাডে শ্লোগান লেখা আছে ” চাঁদা দে, নইলে জীবন দে।” চিঠিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা আগষ্টের ৩ তারিখে রোববার সন্ধা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের (সাবেক সংসদ সদস্য) বাসার সামনে একটি গাছের নিচে রেখে যেতে বলা হয়। চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রশাসন বা পুলিশ কারো সাথে কথা না বলার হুমকি দেয়া হয়। চাঁদা না দিলে হত্যা করে লাশ গুম করার কথাও বলা হয়।

চিঠিটি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শুক্রবার রাতে এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে আলীম বলেন, বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ ও হেয় করার জন্য তাদের ফাঁসানো হয়েছে। এদের বিরুদ্ধে এলাকায় কোন বদনাম নাই।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: সহজে টাকা কামাই করার রাস্তা বেছে নেয় তারা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে...

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক ও যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আল ইমাম মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ...

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি থানায় এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের...

বাসাইলে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬' অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাসাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন...

Next Post
কালিহাতীতে জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কালিহাতীতে জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সর্বেশষ

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

নাগরপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুরে যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৬, ২০২৬ — আষাঢ় ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১০ অপরাহ্ণ
দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In