বুধবার, জুলাই ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

২৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারের দায়িত্ব কার?

অক্টোবর ১১, ২০২৫ — আশ্বিন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:৩১ অপরাহ্ণ
in আইন আদালত, জাতীয়, বিশেষ সংবাদ, শীর্ষ সংবাদ
A A
২৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারের দায়িত্ব কার?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় এসব কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ তদন্তে পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

এর আগেও বিভিন্ন সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার সামরিক আদালতের বাইরে প্রচলিত বিচার ব্যবস্থায় হয়েছে। এসব মামলায় তাদের কারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কারও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তবে কর্মরত অবস্থায় এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে বাইরের আদালতে বিচারিক প্রক্রিয়া শুরুর ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম। ফলে কর্মরত সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনী কী ধরনের পদক্ষেপ নেবে সেটা এখন বেশ আলোচিত বিষয়। অভিযুক্তদের গ্রপ্তার করে আদালতের সোপর্দ করার দায়িত্ব কার তা নিয়েও চলছে আলোচনা। এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেনা আইন, ফৌজদারি আইন এবং ট্রাইব্যুনাল আইন। এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে রয়েছে ভিন্ন ভিন্ন মত।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে –

যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে সশস্ত্র বাহিনীতে কর্মরতরা হলেন- মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এসব সেনা কর্মকর্তা বর্তমানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করলেও আগে তারা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী (অব.), লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন (অব.), মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন (অব.), লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম (অব.), লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী (অব.), মেজর জেনারেল হামিদুল হক (অব.), মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদ উল ইসলাম (অব.), লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হক (অব.) ও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

আইএসপিআর ও সেনা কর্মকর্তাদের বক্তব্য –

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই মন্তব্য করতে রাজি হননি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকেও এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য কিংবা বক্তব্য দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর দুই সাবেক কর্মকর্তা বলেন, কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে সেনা কর্তৃপক্ষের।

তাদের ভাষ্য, কোনও সেনা সদস্য যদি ফৌজদারি অপরাধে জড়িত হন, তাহলে তাকে প্রথমে সেনা কাস্টডিতে নেওয়া হয় এবং পরবর্তীতে সেনা আইনের অধীন কোর্ট মার্শাল করা হয়। কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাহিনী থেকে বরখাস্ত করা হয় বা প্রয়োজনবোধে অব্যাহতি দেওয়া হয়। সেনা আইনের বিধান অনুযায়ী, তিন মাস পর্যন্ত কারাদÐ হলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সেনা হেফাজতেই রাখা হয়। তবে এর চেয়ে বেশি মেয়াদের সাজা হলে তাকে সাধারণ কারাগারে পাঠানো হয়।

তারা বলেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর হামলার ঘটনায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়ায় একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে সেনাবাহিনী কী ধরনের ব্যবস্থা নেবে, সেটি পুরোপুরি সেনা কর্তৃপক্ষের এখতিয়ারভূক্ত বিষয়।

নারায়ণগঞ্জে ২০১৪ সালে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ তিনজনকে প্রথমে সেনা আইনে আটক ও বিচার করা হয়। পরে তাদের চাকরিচ্যুত করে বিচারিক আদালতের কাছে হস্তান্তর করা হয়। আদালত তারেক সাঈদসহ তিন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন। তারা এখন কারাগারের কনডেম সেলে আছেন। এছাড়া, ব্যারিস্টার ফজলে নূর তাপসকে হত্যা চেষ্টা মামলায় পাঁচ সেনা কর্মকর্তাকে সামরিক আদালতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় এনএসআই ও ডিজিএফআই ও পুলিশের সাবেক প্রধানসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিচার হয়েছে বিচারিক আদালতে।

আইনের পরিমার্জন –

এদিকে, গত ৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী এনে আইন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সংশোধনীর বিষয়ে বলা হয়েছে, এই অধ্যাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) থার্ড অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ হিসেবে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। অধ্যাদেশের ধারা ২০-বি এর পর নতুন একটি ধারা ২০-সি সংযোজন করা হয়েছে।

নতুন এই ধারার উপধারা (১)-এ বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হলেই তিনি আর জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তিনি কোনও সরকারি চাকরিও করতে পারবেন না। এতে আরও বলা হয়, উপরিউক্ত উপধারা (১)-এ যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনাল কর্তৃক কোনও ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। এছাড়াও কোনও ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না।

প্রসিকিউটরের বক্তব্য –

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, ‘ট্রাইব্যুনালের আইন অনুযায়ী কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারে আইনগত কোনও বাধা নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের আদালতের কাছে হস্তান্তর করার দায়িত্ব সংশ্লিষ্ট বাহিনী কর্তৃপক্ষের। এই আইনে যে কারও বিচার করা যাবে।’

এর আগে বিচারিক আদালতে সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যের বিচারকার্য পরিচালিত হওয়া কয়েকটি মামলায় আসামিপক্ষের হয়ে লড়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম।

কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারিক আদালতে বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের আইন ও অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারে আইনগত কোনও বাধা নেই। তাদের যখন ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে তখন তাদের অব্যাহতি দিয়েই হস্তান্তর করার কথা। সেক্ষেত্রে তারা সাধারণ নাগরিকের মর্যাদাই পাবেন। বিশেষ হেফাজতে রাখারও কোনও প্রয়োজন নেই। তারা সাধারণ বন্দিদের মতোই জেল হেফাজতে থাকবেন। কারা বিশেষ সুবিধা পাবেন সেটা জেল কোডেই বলা হয়েছে। অতীতেও প্রচলিত বিচারিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারের দায়িত্ব কার?

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
0

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করার সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে যাওয়ায় উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করার...

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর, পিচুরিয়া ও কৃষ্ণপট্টি গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা বোরো ও আমন আবাদি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি...

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে

সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
0

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাগুলোকে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মতভাবে অর্জন ও কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫০ অপরাহ্ণ
0

মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ...

Next Post
টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত

সর্বেশষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
কিশোরদের মানসিক ক্ষতির তথ্য জেনেও ব্যবস্থা নেয়নি মেটা

কিশোরদের মানসিক ক্ষতির তথ্য জেনেও ব্যবস্থা নেয়নি মেটা

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In