রবিবার, জুন ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সরকারি চাকরি পেতে তথ্য গোপনের অভিযোগ রূপার বিরুদ্ধে

ডিসেম্বর ২০, ২০২০ — পৌষ ৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৫:০০ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

বিশেষ প্রতিবেদক : তথ্য গোপন করে সরকারি চাকরি করার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে চাকরি করছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শাহনাজ পারভীন রূপা ওরফে রিপা (২৩)।

একাধিক বিয়ে হলেও রূপ ও যৌবনের ঝলক ছড়িয়ে নিজেকে কুমারী দাবি করে বিত্তবান পরিবারের যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

এঘটনায় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর শাহনাজ পারভীন রূপা ওরফে রিপা শিক্ষাগত সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের জন্য দৌঁড়ঝাপ শুরু করেছেন।

নিজেকে সতী-স্বাধ্বী সাজাতে ঘনিষ্টতা তৈরী করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও।

স্থানীয়দের বক্তব্য –

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত ইউনিয়নের একাধিক ইউপি সদস্য জানান, টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলামকে পালক পিতা সাজিয়ে মেয়ে পরিচয় দেওয়ায় ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। তাছাড়া, চেয়ারম্যানের সাথে ইদানীং ঘনিষ্ঠতা বেড়েছে রূপার।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ইউপি চেয়ারম্যানের সাথে সম্পর্কের পরিচয় দিয়ে ইউপি সদস্য ও কর্মচারীর সাথে খারাপ আচরণ করে।

লোকমুখে শোনা যায়, বিয়ে করতে গেলেও রূপা ও চেয়ারম্যানের বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান কাজী।

যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ তার বিরুদ্ধে রূপার সাথে ঘনিষ্ঠতা ও বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, সরকারি চাকুরী বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারবে সে তথ্য গোপন করে চাকুরী নিয়েছে কিনা; জন্ম ও মৃত্যু সনদের ক্ষেত্রে চেয়ারম্যানের স্বাক্ষর লাগে তখন আমি স্বাক্ষর দিয়েছি; রূপার সাথে আমার ঘনিষ্ঠ কোন সম্পর্ক নেই।

বিস্তারিত তথ্য প্রমাণাদি –

২০১৯ সালের আগস্ট মাসে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-তে চাকুরির জন্য অনলাইনে আবেদন করেন রুপা। সেখানে নিজেকে অবিবাহিত উল্লেখ করে স্থানীয় ও বর্তমান ঠিকানার জায়গায় পিতার নাম শামছু উদ্দিন, মাতা হেলেনা খাতুন, গ্রাম – দত্তপাকুটিয়া, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ আবেদন করে তিনি। ২০১৮ ও ২০১৯ সালে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে নিজেকে অবিবাহিত এবং পিতা মাতার নাম শামছু উদ্দিন, মাতা হেলেনা খাতুন, গ্রাম মমিনপুর, উপজেলা ধনবাড়ী উল্লেখ করে আবেদন করেন শাহনাজ পারভীন রূপা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউপি সদস্যকে ম্যানেজ করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দত্তপাকুটিয়া গ্রামের মামা শামছু উদ্দিন, মামী হেলেনা খাতুনকে পিতা মাতা সাজিয়ে ধনবাড়ী উপজেলার মমিনপুর গ্রামের স্থানীয় ও বর্তমান ঠিকানা উল্লেখ করে জন্ম সনদ ও নাগরিকত্ব সনদ হাসিল করেন রূপা।

শাহনাজ পারভীন রূপার শিক্ষাগত সনদপত্র ও সরকারি চাকুরিতে আবেদন এবং কাবিননামায় যে তথ্য দিয়েছে তার একটির সাথে আরেকটির মিল নেই। রুপার প্রথম বিয়ে হয় ২০১২ সালে রোকনুজ্জামান এবং দ্বিতীয় বিয়ে ২০১৪ সালে মনির হোসেনের সাথে। দুটি কাবিন নামায় রুপার মাতার জাতীয় পরিচয় পত্র শিউলি বেগম (৯৩২১২০৪৩৫৭৪০); স্বামী ইদ্রিস আলী মণ্ডল, মাতা কুলসুম বেগম; পিতা ইদ্রিস আলী মণ্ডল (৯৩২১২০৪৩৫৭৩৫); পিতা চান মিয়া মণ্ডল, মাতা ছাহেরা বেগম রয়েছে।

তার এসএসসি ও এইচএসসি সনদপত্রে একই নাম থাকলেও বর্তমানে দেখা গেছে পিতা শামছু উদ্দিন ও মাতা হেলেনা খাতুন।

কাবিন নামা ও শিক্ষাগত সনদপত্রে এবং জাতীয় পরিচয় পত্রে পিতা-মাতার নাম ভিন্ন রকম রয়েছে। সত্য প্রকাশ হয়ে পড়লের কাগজপত্র সংশোধনে ছুটোছুটি করছেন রূপা।

ইতোমধ্যে শিক্ষাগত সনদপত্রে বাবা-মায়ের নাম পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আবেদন দিয়েছেন জেলা নির্বাচন অফিসেও।

২০১৯ সালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ নিয়েছেন রূপা। সেখানে তিনি তথ্য গোপন করে ও মিথ্যা তথ্য দিয়ে কিভাবে চাকরি পেলেন; সেটি এখন একটি বড় প্রশ্ন? যা চাকরিবিধি অনুযায়ী গুরুতর অপরাধ।

এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে তথ্য গোপনকারীকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে কিনা জানতে চাইলে; স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।

তথ্য প্রমাণে জানা যায় –

২০১২ সালের নভেম্বরে পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে রোকনুজ্জামানের সাথে পারিবারিক ভাবে রূপার বিয়ে হয়। দেড় বছরের মাথায় পরকীয়া প্রেমে পালিয়ে গিয়ে রোকনুজ্জামানের বন্ধু একই উপজেলার মোল্লাবাড়ী এলাকার মৃত হাজী শহীদ আলীর ছেলে মনির হোসেনের সাথে দ্বিতীয় বিয়ে হয়।

এরপর আগের দুটি বিয়ের তথ্য গোপন করে নড়াইলের লোহাগড়া থানার ইতনা গ্রামের মৃত জালাল বিশ্বাসের ছেলে বিএম সোহেল রানার সাথে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

নাম প্রকাশ না করার শর্তে যদুনাথপুর ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, শাহানাজ পারভিন রূপা বিভিন্ন ছেলের সাথে একাধিক বিয়ে করছে; তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে তাদের তালাকও দিয়েছে।

বর্তমান চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে; এছাড়াও তার বাবা-মা’র নাম গোপন করে সরকারি চাকুরী করছেন। তথ্য গোপন করে চাকরী নিলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেয়নি।

রূপার সাবেক স্বামী নড়াইলের সোহেল রানা জানান, তার সাথে মুঠো ফোনে পরিচয়; প্রণয় ও পরিবারের অমতেই ঢাকায় বিয়ে করেন তারা।

বিয়ের কয়েকমাস পর নড়াইলে সংসার শুরু করলে সেখানে ভাতিজা সস্পর্কের এক বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে রূপা। বিষয়টি জানাজানি ও হাতেনাতে ধরা পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শালিসী বৈঠকের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে শাহনাজ পারভীর রূপাকে তালাক প্রদান করেন তিনি।

রূপার অপর সাবেক স্বামী মনির হোসেন জানান, স্বামী থাকা সত্ত্বেও আমার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে; পরে বিয়ে করে প্রায় ছয় মাসের মতো সংসার করি।

এসময়ে রূপা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে অপর ছেলের সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে। সে কারণে রূপাকে তালাক দেই।

তিনি আরো জানান, এরকমভাবে অনেক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়েছে সে। এটা তার একরকম নেশা।

অপরদিকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে শাহনাজ পারভীন রূপা ওরফে রিপার বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন এক যুবক।

আসামীরা হলেন, শাহনাজ পারভীন রূপা ওরফে রিপা (২৩), রুপার বোন সিমা আক্তার (১৯), রুপার মা শিউলি বেগম।

শাহনাজ পারভীন রূপার কথা –

এ বিষয়ে অভিযুক্ত শাহনাজ পারভীন রূপা মুঠোফোনে জানান, মামলা চলমান রয়েছে এ বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য –

এ বিষয়ে, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘তার জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আমাদের অফিসের আবেদন করেছেন; প্রয়োজনীয় কাগজ পত্র দেখে তার জাতীয় পরিচয় পত্রটি সংশোধন হওয়ার মতো হলে সংশোধন করা হবে।’

জেলা প্রশাসক মো. আতাউল গণি জানান, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

Tags: তথ্য গোপন করে সরকারী চাকুরি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

ইউরোপের দেশ ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম হোতা জহিরুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫...

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক কেনা-বেচার সময় ১৭ পিস ইয়াবাসহ তাওহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার তক্তারচালা নতুন বাজার এলাকায়...

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজন ইউনিয়নের কামারপাড়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লিটন ফকির নামের এক প্রবাসীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হাসান...

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন...

Next Post
প্রেমিকের বৌ-ভাতে প্রেমিকার অনশন, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের বৌ-ভাতে প্রেমিকার অনশন, এলাকায় চাঞ্চল্য

সর্বেশষ

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ
ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In