রবিবার, জুন ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সোনা-হীরা চোরাচালান

৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

নভেম্বর ১৮, ২০২৫ — অগ্রহায়ণ ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:০০ অপরাহ্ণ
in জাতীয়
A A
৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব ও নথিপত্র যাচাই করে অনুসন্ধান শুরু হয়। সিআইডির তদন্তে প্রতিষ্ঠানটির স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহের প্রমাণ মেলে।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

মেট্রো রেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা হবে যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকার সোনার বার, অলংকার, লুজ ডায়মন্ডসহ বিভিন্ন দ্রব্য বৈধভাবে আমদানি করলেও একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের সোনা ও হীরা সংগ্রহ করে, যার বৈধ উৎস বা নথিপত্র প্রতিষ্ঠানটি দেখাতে ব্যর্থ হয়।

এসব সোনা ও হীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে সিআইডি প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এতে অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জনের অভিযোগও উঠে আসে।

কে এই দিলীপ আগরওয়ালা

অভিযুক্ত দিলীপ কুমার আগরওয়ালা (৫৭) চুয়াডাঙ্গা সদরের বাজার পাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। তিনি ডায়মন্ড ওয়ার্ল্ড এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে সোনা ও হীরা ব্যবসা পরিচালনা করতেন।

সিআইডি বলছে, এই ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘদিন ধরে অর্থপাচার ও চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছিলেন।

তদন্ত এগিয়ে নিচ্ছে সিআইডি

সিআইডির এই কর্মকর্তা বলেন, চোরাচালানের মাধ্যমে অর্জিত সম্পদ রূপান্তর, হস্তান্তর ও ব্যবহারের তথ্য-প্রমাণ সংগ্রহের পর গত ১৬ নভেম্বর সিআইডি মামলার অনুমোদন পায়।

সিআইডির তফসিলভুক্ত মামলা হওয়ায় এর তদন্ত সিআইডিই পরিচালনা করবে। সংশ্লিষ্ট নথিপত্র, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে সংস্থাটি।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও জানান, রাষ্ট্রের অর্থপাচারকারীদের আইনের আওতায় আনতে এবং আর্থিক স্বার্থ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংদিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৭ অপরাহ্ণ
0

রোহিঙ্গা সংকটের সমাধানে সামনে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস...

মেট্রো রেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা হবে যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

মেট্রো রেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা হবে যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
0

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর...

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন পরিবারের কর্তা কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী...

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায়...

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ...

Next Post
পঞ্চগড়ে টানা পাঁচ দিন ১৪ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ১৪ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা

সর্বেশষ

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৭ অপরাহ্ণ
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
নাগরপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: নবাগত ওসির বার্তা

নাগরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: নবাগত ওসির বার্তা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In