খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয় সামনে রেখে রাজধানীতে নির্বাচনী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর ২টায় দলটির নির্বাচনী সর্বশেষ সমাবেশ শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানিয়েছেন রিজভী।











