খবর বাংলা ডেস্ক :
জাতীয় সংসদকে দেশের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সূচনা বক্তব্য দেন তারেক রহমান।
এ সময় তিনি বলেন, জাতীয় সংসদকে এমন একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান, যেখানে দেশের গুরুত্বপূর্ণ সব সমস্যা নিয়ে আলোচনা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান বের হবে।











