খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
রবিবার (৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











