শনিবার, মে ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নানা অভিযোগে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য

এপ্রিল ৬, ২০২৬ — চৈত্র ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:২৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
নানা অভিযোগে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য

নানা অভিযোগে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য

প্রতিবেদন:
মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

‎শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছে। আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে, যার সঙ্গে প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

আরও পড়ুন

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

‎এদিকে ব্যক্তিগত কারণে চার দিনের ছুটি নিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। ‎নথি বিকৃতির প্রমাণ উপস্থাপনের পর প্রক্টর ইমাম হোসেন তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেও দাবি করেন, একটি কপি ‘ফর্মালি’ এবং অন্যটি ‘ইনফর্মালি’ ফরওয়ার্ড করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা এ ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে জানতে চান ফর্মাল নথি উপস্থাপন না হলেও ইনফর্মাল কপিটি কীভাবে রিজেন্ট বোর্ডে গৃহীত হলো।

তিনি আরও বলেন, এ বিষয়টি সম্পূর্ণ ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। এবং আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ঘটনার সূত্রপাত গত বছরের বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায়। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎকালীন রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেয় এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে দায়িত্ব প্রদান করে। তবে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা প্রক্টরের ভূমিকা শিক্ষার্থীদের সামনে স্পষ্ট হয়ে ওঠে গত ৮ মার্চ, যেদিন তার পদত্যাগের দাবি প্রথম জোরালোভাবে ওঠে।

‎পরদিন ৯ মার্চ থেকে জ্বালানি সংকটজনিত কারণে সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে এবং তা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে।

‎অভিযোগপত্র প্রক্রিয়াকরণ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রক্টর একই অভিযোগপত্রের দুটি কপি রেজিস্ট্রারের কাছে পাঠান—একটি অবিকৃত এবং অন্যটি বিকৃত। বিকৃত কপিতে অভিযুক্ত শিক্ষকের তথ্য আড়াল করা হয়। স্ট্যাপলার দিয়ে অংশবিশেষ ঢেকে ফটোকপি করার মাধ্যমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে রিজেন্ট বোর্ডের বৈঠকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আলোচনা হয়নি; কেবল হলের নাম পরিবর্তনের বিষয়টি আলোচিত হয়।
‎
‎শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পূর্বে একাধিকবার অভিযোগ দাখিলের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে গড়িমসি করা হয়েছে। ‎এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রক্টরকে অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আলটিমেটাম দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়া উপাচার্য অফিসে তালা দিয়েছে। ‎এদিকে অভিযোগ-সংশ্লিষ্ট নথি সংগ্রহে সহায়তার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি জামিলকে উপাচার্য জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
‎
‎উপাচার্য কার্যালয়ের সামনে চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, আমরা প্রশাসনের কাছে প্রক্টর স্যারের অসংগতি তুলে ধরে তার নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য পদত্যাগের দাবি জানাই। প্রশাসন আমাদের দাবি না মানায় আমরা প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে দেই।

মাভাবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু বলেন, প্রক্টর যেই মতাদর্শেরই হোক না কেন দুর্নীতি করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

বৈষম্যবিরোধী আহবায়ক তুশার আহমেদ বলেন, প্রক্টরকে অপসারণ না করলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম জানান, আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ক্যাম্পাস উত্তেজনাছাত্রদলটাঙ্গাইল বিশ্ববিদ্যালয়প্রক্টর পদত্যাগভাসানী বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবিশিক্ষা সংবাদশিক্ষার্থী আন্দোলন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার...

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

মির্জাপুর কাঁচা বাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আধারে দখল করে ছাপড়াঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার...

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
0

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন...

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

Next Post
টাঙ্গাইলে পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বেশষ

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In