খবর বাংলা ডেস্ক :
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই প্রচুর পানি পান করেন। তবে এত পানি খাওয়ার পরেও ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করার অভিযোগ দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হতে পারে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা।
গরমে ঘামের মাধ্যমে শরীর থেতীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই প্রচুর পানি পান করেন। তবে এত পানি খাওয়ার পরেও ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করার অভিযোগ দেখা যায়।কে শুধু পানি নয়, বরং সোডিয়াম, পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থও বেরিয়ে যায়। ফলে শুধু পানি পান করলেও শরীরের প্রয়োজনীয় খনিজের ঘাটতি পূরণ হয় না।
ইলেকট্রোলাইট কী? ইলেকট্রোলাইট হলো শরীরের প্রয়োজনীয় কিছু খনিজ উপাদান, যা পানি ও পুষ্টির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি কোষে পানি পৌঁছে দিতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং পেশির স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সহজভাবে বললে, পানি শরীরকে হাইড্রেট করে, আর ইলেকট্রোলাইট সেই পানিকে শরীরের কাজে লাগাতে সাহায্য করে।
ইলেকট্রোলাইটের ঘাটতির প্রভাব শরীরে ইলেকট্রোলাইটের অভাব হলে পেশিতে টান ধরা, অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। এমনকি পর্যাপ্ত পানি পান করলেও শরীর তা ঠিকভাবে ব্যবহার করতে পারে না।
সমাধানের উপায় বিশেষজ্ঞদের মতে, গরমে শুধু পানি নয়, ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার ও পানীয় গ্রহণ করাও জরুরি।
এর মধ্যে রয়েছে ডাবের পানি, যা প্রাকৃতিক ইলেকট্রোলাইটের ভালো উৎস হিসেবে কাজ করে। পাশাপাশি ওআরএস পানিতে মিশিয়ে খেলে দ্রুত খনিজ ঘাটতি পূরণ হয়। বাড়িতে তৈরি লেবু-লবণ-চিনির শরবতও শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমে সুস্থ থাকতে শুধু পানি পান করাই যথেষ্ট নয়, বরং শরীরের খনিজ লবণের সঠিক ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











