শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

দেবীদ্বারে ছাব্বির হত‍্যা মামলায় আ. লীগ নেতা মুকুল আটক

মে ৪, ২০২৬ — বৈশাখ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
দেবীদ্বারে ছাব্বির হত‍্যা মামলায় আ. লীগ নেতা মুকুল আটক

দেবীদ্বারে ছাব্বির হত‍্যা মামলায় আ. লীগ নেতা মুকুল আটক

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯) হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকবল হোসেন ওরফে মুকুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৯ নম্বর গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, ছাব্বির হত্যা মামলায় এজহারভুক্ত আসামি হিসেবে মুকুল দীর্ঘদিন পলাতক ছিলেন।

আরও পড়ুন

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

গ্রেপ্তার মুকুল উপজেলার গুনাইঘর গ্রামের মৃত ইসমাইল হোসেন সরকারের ছেলে। তিনি ৯ নম্বর গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দেবীদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের একটি মিছিলে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ছাব্বির হোসেন গুরুতর আহত হন।

পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি। গুলিবিদ্ধ হওয়ার প্রায় ৩৯ দিন পর তিনি মারা যান।

নিহত ছাব্বির কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামে নানার বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন এবং পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করতেন।

নিহতের মা রিনা আক্তার বলেন, তার ছেলে পড়াশোনার পাশাপাশি সংসারের জন্য কাজ করত এবং আন্দোলনে নিয়মিত অংশ নিত। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ছাব্বিরকে হত্যাচেষ্টার ঘটনায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়। গ্রেপ্তার মুকুল ওই মামলাসহ একাধিক মামলার এজহারভুক্ত আসামি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগইউপি চেয়ারম্যানকুমিল্লাগ্রেপ্তারছাত্র আন্দোলনছাব্বির হত্যাদেবীদ্বারবাংলাদেশবৈষম্যবিরোধী আন্দোলনমামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

বিশ্বকাপ ফুটবলে মিসরের পরাজয় এবং রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে নোয়াখালীর সুধারাম থানায় হাজির হন এক...

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

টানা বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে একটি বসতবাড়ি চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার খইয়ার বিল এলাকার মিশনপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যুর আত্মসমর্পণ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
0

সুন্দরবনের নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ড আরও একটি সাফল্য অর্জন করেছে। ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র, গোলাবারুদ ও এক জিম্মি জেলেকে নিয়ে কোস্ট...

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
0

প্রবল বর্ষণে সড়কে পানি ওঠায় রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।...

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে...

Next Post
বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা

বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In