খবরবাংলা ডেস্ক :
কারিগরি শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের ২০টি পদে মোট ২৫১ জন কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ জুলাই সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ইউডিএ-কাম-ডাটা প্রসেসর, কোষাধ্যক্ষ, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা প্রসেসর, হিসাব সহকারী, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, ক্যাশ সরকার, স্কিল্ডম্যান ও অফিস সহায়কসহ মোট ২০টি পদে নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ১২৮ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। এছাড়া অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৮ জন, ডাটা প্রসেসর পদে ২৯ জন এবং অন্যান্য পদেও নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











