খবরবাংলা ডেস্ক :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনই ব্যস্ত কর্মসূচি হাতে নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
অন্যদিকে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











