খবরবাংলা ডেস্ক :
আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন সরকারি ও ধর্মীয় ছুটি মিলিয়ে এ ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও তিন দিন ছুটি থাকবে। ফলে আগস্ট মাসে মোট ১২ দিনের ছুটি মিলবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে একদিন ছুটি থাকবে। তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি শনিবার পড়ায় অতিরিক্ত ছুটি যুক্ত হবে না। ফলে সেপ্টেম্বর মাসে মোট ৯ দিনের ছুটি থাকবে।
সব মিলিয়ে আগামী দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











