খবরবাংলা ডেস্ক :
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন জ্বালানিমন্ত্রী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের হৃদরোগ নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











