বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবার

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
in জাতীয়
A A
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবার

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবার

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ডেঙ্গুর সংক্রমণ কমাতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের মার্চ থেকেই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। রোগীর চাপ বেড়ে গেলে পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঠে একটি অস্থায়ী হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া সারা দেশে প্রায় ৩০০ চিকিৎসককে ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগ নির্ণয় কেন্দ্রগুলোকে ডেঙ্গু ও ডেঙ্গু-সংক্রান্ত পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

বাংলাদেশ মেডিসিন সোসাইটির সহযোগিতায় ডেঙ্গু চিকিৎসার সমন্বিত নির্দেশিকাও হালনাগাদ করা হয়েছে।

সরকারের বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় সব সিভিল সার্জনকে হাসপাতালের প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সিভিল সার্জনদের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি এবং সক্ষমতা অনুযায়ী ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ডেঙ্গু রোগী ও আশপাশের ওয়ার্ডের রোগীদের জন্য মশারির ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।

হাসপাতালে স্যালাইন, ওষুধ ও ডেঙ্গু শনাক্তকরণ কিটের ঘাটতি দেখা দিলে নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি এবং হাসপাতালের সক্ষমতা অনুযায়ী শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুদ রয়েছে। কোথাও ঘাটতি দেখা দিলে দ্রুত নিজস্ব বাজেট থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে।

ঢাকার সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ জানান, হাসপাতালগুলোতে ইতিমধ্যে স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ করা হয়েছে। এসব উপকরণের বর্তমানে কোনো ঘাটতি নেই।

ডেঙ্গুর সম্ভাব্য মহামারি ঠেকাতে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সচেতনতা বাড়াতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। মসজিদের ইমামদের মাধ্যমে এবং স্কুল স্বাস্থ্য কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

চলতি বছরের ২৩ জুন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটির প্রথম সভায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে এই টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে।

টাস্কফোর্সের দায়িত্বের মধ্যে রয়েছে জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং মাঠপর্যায়ের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে জানানো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩০ জনের।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে রোগনিয়ন্ত্রণ শাখা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা এবং হাসপাতাল শাখার পরিচালকদের সমন্বয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এডিস মশাজনসচেতনতাডেঙ্গুডেঙ্গু চিকিৎসাডেঙ্গু পরিস্থিতিডেঙ্গু প্রতিরোধডেঙ্গু রোগীডেঙ্গু সংক্রমণপরিচ্ছন্নতা অভিযানবাংলাদেশ স্বাস্থ্য সংবাদমশা নিধনস্বাস্থ্য অধিদপ্তর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন,...

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৭ অপরাহ্ণ
0

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের আপত্তি থাকায় সরকারপ্রধান সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন...

প্রতি ইউনিয়নে একজন ও উপজেলায় চার পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু

প্রতি ইউনিয়নে একজন ও উপজেলায় চার পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে এবং প্রতিটি উপজেলায় চারজন করে পশুচিকিৎসক (ভেটেরিনারি সার্জন) নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।...

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বৈধ সব প্রার্থী অংশ নিতে পারবেন

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বৈধ সব প্রার্থী অংশ নিতে পারবেন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
0

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
0

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে...

Next Post
মাদারীপুরে ঘরে ঢুকে কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ঘরে ঢুকে কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সর্বেশষ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
ধনবাড়ী হাটে হারিয়ে যেতে বসেছে বাঁশশিল্প, সংকটে কারিগর ও ব্যবসায়ীরা

ধনবাড়ী হাটে হারিয়ে যেতে বসেছে বাঁশশিল্প, সংকটে কারিগর ও ব্যবসায়ীরা

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহভাজন যুবকের সন্ধানে পুরস্কার

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহভাজন যুবকের সন্ধানে পুরস্কার

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১৩৯ অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল ১৭ লাখ ৩০ হাজার টাকা

টাঙ্গাইলে ১৩৯ অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল ১৭ লাখ ৩০ হাজার টাকা

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In