রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

সুদ কমলেও ঋণ নিতে অনাগ্রহী ব্যবসায়ীরা, বড় সমস্যা আস্থার সংকট

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
সুদ কমলেও ঋণ নিতে অনাগ্রহী ব্যবসায়ীরা, বড় সমস্যা আস্থার সংকট

সুদ কমলেও ঋণ নিতে অনাগ্রহী ব্যবসায়ীরা, বড় সমস্যা আস্থার সংকট

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

গত কয়েক বছরে ঋণের উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। ঋণের খরচ কমাতে নীতিসুদ কমানোর দাবিও ছিল তাদের। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত আগস্টে নীতিসুদ ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনে। তবে ঋণের সুদ কমলেও বেসরকারি খাতে ঋণগ্রহণ ও বিনিয়োগে এখনো প্রত্যাশিত গতি ফেরেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে আমানত ও ঋণের ভারিত গড় সুদের হার যথাক্রমে ৬ দশমিক ৪২ শতাংশ ও ১২ দশমিক ১৬ শতাংশে উঠেছিল। এরপর ধীরে ধীরে সুদের হার কমতে থাকে। চলতি বছরের জুলাইয়ে আমানতের ভারিত গড় সুদ ৬ দশমিক ২১ শতাংশ এবং ঋণের সুদ ১১ দশমিক ৮১ শতাংশে নেমে আসে।

আরও পড়ুন

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

এদিকে চলতি বছরের জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ট্রেজারি বিল ও বন্ডের ফলন এবং কলমানি সুদের হারও কমেছে। এতে ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। দেশে বেসরকারি খাতের অর্থায়নের প্রধান উৎস ব্যাংকিং ব্যবস্থা হওয়ায় সুদের হার কমলে ব্যবসায়ীদের ঋণ নেওয়ার সুযোগ বাড়ার কথা।

তবে বাস্তবে বেসরকারি খাতে ঋণের চাহিদা এখনো দুর্বল। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে আসে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ে সামান্য বেড়ে ৪ দশমিক ৬২ শতাংশ হলেও ডিসেম্বরের মধ্যে ৬ দশমিক ৮ শতাংশে উন্নীত করার বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার তুলনায় তা অনেক কম।

সুদের চেয়ে বড় সমস্যা আস্থা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, শুধু সুদের হার কমিয়ে বেসরকারি খাতে ঋণগ্রহণ বাড়ানো সম্ভব নয়। বিনিয়োগকারীদের আস্থা ও ব্যবসার কার্যকারিতা ফিরিয়ে আনা জরুরি।

তার মতে, সুদের হার কমানো ঋণগ্রহণে উৎসাহ দিতে পারে। তবে পর্যাপ্ত চাহিদা, স্থিতিশীল পরিবেশ এবং বিনিয়োগ থেকে যুক্তিসংগত মুনাফার সম্ভাবনা দেখলেই ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে যাবেন।

তিনি বলেন, কাগজে-কলমে কম সুদের ঋণ আকর্ষণীয় হলেও উচ্চ পরিচালন ব্যয় ও দুর্বল ভোক্তা চাহিদার কারণে উদ্যোক্তারা নতুন মূলধন বিনিয়োগে ঝুঁকতে পারছেন না। দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন সক্ষমতার একটি অংশ অব্যবহৃত থাকছে। পাশাপাশি ব্যাংকিং খাতের অস্থিরতা, খেলাপি ঋণের উচ্চ হার, রাজনৈতিক পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাতও ব্যবসায়িক আস্থায় প্রভাব ফেলেছে।

নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান আসিফ ইব্রাহিমও মনে করেন, সুদের হারের বাইরে ব্যবসায়ীদের উদ্বেগের বড় জায়গা হলো জ্বালানি সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি।

ঋণ বিতরণে ব্যাংকও সতর্ক অন্যদিকে, খেলাপি ঋণ বাড়তে থাকা এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে ব্যাংকগুলোও নতুন ঋণ বিতরণে আগের তুলনায় বেশি সতর্ক হয়েছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ঋণের চাহিদা দুর্বল থাকায় সুদের হার কমে থাকতে পারে। ব্যবসায়ীরা ঋণ নিতে অনাগ্রহী হলে আমানত সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যেও প্রতিযোগিতা কমে যায়।

তার মতে, সুদের হার কমাকে অর্থনীতির উন্নতির স্বয়ংক্রিয় সংকেত হিসেবে দেখা ঠিক নয়। কম সুদ বিদ্যমান ঋণগ্রহীতাদের অর্থায়ন ব্যয় কমাতে পারে। তবে বিনিয়োগ দীর্ঘদিন দুর্বল থাকলে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমে যেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক দীন ইসলাম বলেন, কম ঋণ প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের দুর্বল মনোভাবেরই প্রতিফলন। ব্যবসায়ীরা বিনিয়োগে পিছিয়ে থাকলে শুধু সুদের হার কমিয়ে নতুন বিনিয়োগ বাড়ানো কঠিন হবে।

তার মতে, ব্যবসায়ীদের আস্থা ফেরাতে বাজারের চাহিদা পুনরুদ্ধার, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বিনিময় হার ও নিয়ন্ত্রক পরিবেশে পূর্বানুমানযোগ্যতা এবং স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পাল বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল থাকায় ঋণের খরচ এখনো তুলনামূলক বেশি এবং নতুন বিনিয়োগের আকর্ষণ কম। রাজনৈতিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তাও অনেক শিল্প ও কারখানার বিনিয়োগ আস্থাকে প্রভাবিত করছে বলে তিনি উল্লেখ করেন।

উৎপাদন সক্ষমতা নিয়েও উদ্বেগ

তাসকীন আহমেদ বলেন, বিনিয়োগ বিলম্বিত হলে ভবিষ্যতে দেশের উৎপাদন সক্ষমতা কমে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে রপ্তানি ও কর্মসংস্থানে। তাই শুধু ঋণ সস্তা করলেই হবে না, ব্যবসা পরিচালনার সামগ্রিক ব্যয়ও কমাতে হবে।

তিনি বলেন, আগামী এক থেকে দুই বছরে নতুন বিনিয়োগ আকর্ষণের চেয়েও দেশে ইতিমধ্যে থাকা বেসরকারি বিনিয়োগগুলো টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হতে পারে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দুর্বল রপ্তানি, উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট ব্যবসায় ঋণের চাহিদা কমিয়ে দিয়েছে।

গত ১০ সেপ্টেম্বর এক আলোচনায় তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কায় বাংলাদেশ এক ধরনের দ্বিমুখী চাপের মধ্যে রয়েছে। শুল্ক আরোপ, করোনাভাইরাস মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকট বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে।

তার মতে, মূল্যস্ফীতি কমে এলেও তা প্রায় ৮ দশমিক ২৬ শতাংশে থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। ফলে আগে ৮০ শতাংশ সক্ষমতায় চলা অনেক উৎপাদন কারখানা এখন ৪০ কিংবা ৩০ শতাংশ সক্ষমতায় চলছে। এতে স্বাভাবিকভাবেই ব্যাংকঋণের চাহিদাও কমেছে।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বক্তব্যে উঠে এসেছে, বিনিয়োগ বাড়াতে শুধু ঋণের সুদ কমানো যথেষ্ট নয়। ভবিষ্যৎ চাহিদা, জ্বালানি সরবরাহ, নীতিগত স্থিতিশীলতা এবং বিনিয়োগ থেকে সম্ভাব্য মুনাফা নিয়ে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঋণের সুদখেলাপি ঋণজ্বালানি সংকটনীতিসুদবাংলাদেশ ব্যাংকবিনিয়োগ সংকটবেসরকারি খাতে ঋণবেসরকারি বিনিয়োগব্যবসায়ীদের আস্থাব্যাংকঋণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে...

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন...

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত...

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে।...

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
0

এলপিজি ব্যবসায়ী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে বিভিন্ন পর্যায়ে কমিশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অনুমোদিত...

Next Post
বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In