বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৮ অপরাহ্ণ
in খেলা
A A
গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচ ঘিরে কয়েক দিন ধরেই দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছিল। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাচটি বয়কটের দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও চালানো হয়। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে ম্যাচটি আয়োজনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হাঙ্গেরির ডেব্রেসেনে ম্যাচপূর্ব পরিস্থিতি নিয়ে আইরিশ দলের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনা হয়। এ সময় দলের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ইসরায়েলের বিপক্ষে ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। পরে দলের খেলোয়াড়রা প্রায় চার ঘণ্টা আলোচনা করে ভোট দেন। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল জানান, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় ম্যাচটি খেলার পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ফুটবল দলের বিমান ফেরত পাঠাল ইরাক

সংবাদ সম্মেলন ও অনুশীলনে বিলম্ব খেলোয়াড়দের অভ্যন্তরীণ আলোচনার কারণে শনিবার নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলনেও বিলম্ব হয়। সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের কিছু আগে স্থগিত করা হয়। পরে দলের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে বিকেলে এফএআই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

বাজুনু পরে এক বিবৃতিতে জানান, ইসরায়েলের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়া তার কাছে সঠিক মনে হয়নি। সেই অবস্থান থেকেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন খেলোয়াড়রা ম্যাচটি খেললেও গাজা সংঘাতের কারণে প্রাণ হারানো মানুষদের স্মরণে আইরিশ খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। এফএআই প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খেলোয়াড়দের পক্ষ থেকে ম্যাচের আগে ও পরে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ম্যাচ-পূর্ব কিছু আনুষ্ঠানিকতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে।

এ ছাড়া ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত দুই ম্যাচ এবং অস্ট্রিয়ার বিপক্ষে সাম্প্রতিক ম্যাচ থেকে খেলোয়াড়দের প্রাপ্ত ম্যাচ ফি ও সংশ্লিষ্ট অর্থের একটি অংশ দাতব্য কাজে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে কোরেল জানিয়েছেন।

ম্যাচ বয়কটের দাবিতে প্রচারণা আয়ারল্যান্ড ও ইসরায়েল একই গ্রুপে পড়ার পর থেকেই ম্যাচ দুটি নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়। ‘স্টপ দ্য গেম’ প্রচারণার আয়োজকেরা আয়ারল্যান্ডকে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছে। এছাড়া শতাধিক আইরিশ ক্রীড়াবিদ ম্যাচ বয়কটের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় দুই দলের আরেকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যা দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Stop The Gameআয়ারল্যান্ডআয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচইসরায়েলউয়েফা নেশন্স লিগগাজা যুদ্ধগ্যাভিন বাজুনুফুটবল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
0

বাংলাদেশের ফুটবলে এমন দাপুটে ও নান্দনিক পারফরম্যান্স সর্বশেষ কবে দেখা গেছে, তা মনে করতে কিছুটা সময় লাগতে পারে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।...

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ফুটবল দলের বিমান ফেরত পাঠাল ইরাক

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ফুটবল দলের বিমান ফেরত পাঠাল ইরাক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বার্তা...

হারুনুর রশীদের মৃত্যুতে বিসিবির গভীর শোক

হারুনুর রশীদের মৃত্যুতে বিসিবির গভীর শোক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৩ অপরাহ্ণ
0

আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) এক...

৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

৩-০ গোলে এগিয়েও জয় অধরা, মেসির মায়ামিকে রুখে দিল শার্লট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয়ের স্বপ্ন দেখালেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় শার্লট এফসি।...

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
0

ছোটবেলা থেকেই মুশফিকুর রহিমকে নিজের আদর্শ মনে করেন তাওহিদ হৃদয়। সেই প্রিয় ক্রিকেটারকেই ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...

Next Post
রাজস্ব আদায়ে ‘থ্রি-আর’ কৌশল, এনবিআরের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ে ‘থ্রি-আর’ কৌশল, এনবিআরের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা

সর্বেশষ

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৫ অপরাহ্ণ
বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার আগের তুলনায় বেশি : স্পিকার

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার আগের তুলনায় বেশি : স্পিকার

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In