মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম হৃদয় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে উপপ্রেস ও মিডিয়া সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়।
এর আগে হৃদয় মাভাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যাম্পাস পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার পর এবার তিনি কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেলেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া হৃদয় আন্দোলনের সময় রাবার বুলেটের আঘাতে আহত হন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। বুক, পিঠ ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান।
তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম থেকে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় তাঁর নেতৃত্বের পরিধি আরও বিস্তৃত হলো। নতুন দায়িত্বে তিনি সংগঠনটির প্রেস ও মিডিয়া কার্যক্রমে কাজ করবেন।











