বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, বিশেষ সংবাদ
A A
কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

নদীর ওপর দাঁড়িয়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতু। অথচ সেই সেতুতে ওঠার নিরাপদ পথ নেই। বাধ্য হয়ে বাঁশ কাঠের নড়বড়ে সিঁড়ি পেরিয়ে সেতুতে উঠে নদী পার হচ্ছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার থিরোপাড়ার পাঁচ ইউনিয়নের হাজারো মানুষ। একটু অসতর্ক হলেই নদীতে পড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। আর শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের জন্য প্রতিদিনের এই পারাপার হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

যদিও সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস এলজিইডি ও উপজেলা প্রশাসনের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে পদ্মার শাখা হুগলি নদীর থিরোপাড়া এলাকায় সেতু নির্মাণ প্রকল্প হাতে নেয় এলজিইডি। ৯০ মিটার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১২ কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালে সেতুটি নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০২৬ সালে। প্রকল্পের আওতায় ৯০ মিটার সেতুর পাশাপাশি প্রায় ২৮০ মিটার সংযোগ সড়ক নির্মাণের কথা রয়েছে। এদিকে সেতু নির্মাণ শেষে উত্তর পাশের সড়কের কাজ শেষ হলেও দক্ষিণ পাশের অংশটি জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতায় আটকে আছে। বিকল্প নিরাপদ পথ না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করেছেন। দীর্ঘদিন ব্যবহারে সেটিও এখন জরাজীর্ণ। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন।

‘জমি অধিগ্রহণ জটিলতা সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় সেতুর নড়িয়া অংশের সংযোগ সড়ক সম্পন্ন করা হয়নি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ আমি সেখানে গিয়ে পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করেছি। আশা করছি কিছুদিনের মধ্যেই সেতুটির সংযোগ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।’ স্থানীয়দের অভিযোগ, মাচাটি দুলতে থাকায় পারাপারের সময় সবসময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে রোগী নিয়ে চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে তাদের ভোগান্তি বেশি। সেতুর সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে এটি পুরোপুরি চালু করার দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, সেতুর এক প্রান্তে পাকা সড়ক থাকলেও অন্য প্রান্তে শেষ হয়েছে পথ। সেতুতে উঠতে হলে স্থানীয়দের তৈরি বাঁশ-কাঠের সরু সিঁড়ি একমাত্র ভরসা।

সিঁড়িটির কোনো কোনো অংশ নড়বড়ে হয়ে গেছে, কোথাও আবার কাঠের পাটাতনও ক্ষয়ে গেছে। একজনের পর আরেকজন সতর্কভাবে পা ফেলছেন। শিশু ও বয়স্করা পার হচ্ছেন স্বজনদের সহযোগিতা নিয়ে। নিচে নদীর পানি থাকায় সামান্য ভুলেই বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা যায়। সিঁড়ি দিয়ে শুধু মানুষ নয়, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামালও পারাপার করা হচ্ছে। এতে বাড়ছে দুর্ভোগ ও ঝুঁকি। জরুরি রোগী নিয়ে কেউ এ পথে গেলে স্বজনদের থাকতে হচ্ছে বাড়তি দুশ্চিন্তায়। বকাউল কান্দি এলাকার পক্ষাঘাতগ্রস্ত কৃষক খোকন গাজি এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। পায়ের সমস্যার কারণে নড়বড়ে সিঁড়ি বেয়ে সেতুতে ওঠা তার জন্য আরও কঠিন ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন আতঙ্কে থাকতে হয় যেকোনো মুহূর্তে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে পারেন বলে আশঙ্কা তার।

‘এই সেতুর কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। তবে একপাশের সংযোগ সড়ক জমি-সংক্রান্ত জটিলতায় সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, এখন তারা সংযোগ সড়কের জন্য জমি দিতে রাজি হয়েছে। সেক্ষেত্রে ডিজাইনে কিছু পরিবর্তন এনে দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা হবে।’ খোকন গাজি বলেন, পায়ে সমস্যা থাকায় এই সিঁড়ি দিয়ে পার হতে আমার খুব ভয় লাগে। এটি নড়বড়ে, কখন যে পা পিছলে নিচে পড়ে যাই, সেই ভয় থাকে। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পার হতে হয়। সেতুর সঙ্গে রাস্তা হয়ে গেলে আমাদের এই কষ্ট আর থাকবে না। এই ঝুঁকিপূর্ণ সিঁড়ি দিয়েই প্রতিদিন মাদরাসায় যাতায়াত করে ভাই-বোন নাহিদ ও জুঁই। তাদের চলাচলের একমাত্র বাহন সাইকেল। সেতুতে ওঠার পথ না থাকায় দুই ভাই-বোনকে মিলে সাইকেলটি ধরাধরি করে সেতু পার হতে হয়। নাহিদ বলেন, আমরা প্রতিদিন এই সেতু দিয়ে মাদরাসায় যাই। কিন্তু সাইকেল নিয়ে সেতু পার হওয়া খুব কষ্টের। দুজন মিলে অনেক কষ্ট করে সাইকেলটা তুলে সেতুতে ওঠাই। সেতুর সঙ্গে রাস্তা হয়ে গেলে আমাদের আর এভাবে কষ্ট করে মাদরাসায় যেতে হবে না। ‘শিক্ষার্থীরা প্রতিদিন অনেক কষ্ট করে এই পথ দিয়ে বিদ্যালয়ে আসে। সেতুর সংযোগ সড়ক না থাকায় তাদের সিঁড়ি দিয়ে সেতুতে উঠে নদী পার হতে হয়। অনেক সময় হেঁটে আসতে গিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়। সবচেয়ে বড় বিষয় হলো, সিঁড়িটি নড়বড়ে হওয়ায় যেকোনো সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে।

আমরা চাই, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি পুরোপুরি চালু করা হোক। স্থানীয় স্কুল শিক্ষিকা গীতা রানি রায় বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন অনেক কষ্ট করে এই পথ দিয়ে বিদ্যালয়ে আসে। সেতুর সংযোগ সড়ক না থাকায় তাদের সিঁড়ি দিয়ে সেতুতে উঠে নদী পার হতে হয়। অনেক সময় হেঁটে আসতে গিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়। সবচেয়ে বড় বিষয় হলো, সিঁড়িটি নড়বড়ে হওয়ায় যেকোনো সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা চাই, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি পুরোপুরি চালু করা হোক। এ ব্যাপারে নড়িয়া উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এই সেতুর কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। তবে একপাশের সংযোগ সড়ক জমি-সংক্রান্ত জটিলতায় সম্পন্ন করা সম্ভব হয়নি।

আমরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, এখন তারা সংযোগ সড়কের জন্য জমি দিতে রাজি হয়েছে। সেক্ষেত্রে ডিজাইনে কিছু পরিবর্তন এনে দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, জমি অধিগ্রহণ জটিলতা সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় সেতুর নড়িয়া অংশের সংযোগ সড়ক সম্পন্ন করা হয়নি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ আমি সেখানে গিয়ে পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করেছি। আশা করছি কিছুদিনের মধ্যেই সেতুটির সংযোগ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

গণপূর্তের উদাসীনতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভোগান্তি

Tags: দেশজুড়ে-স্পেশালশরীয়তপুরসেতু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

মানিকগঞ্জের হরিরামপুরে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনিসা আক্তার (১৩)। সে ওই...

গণপূর্তের উদাসীনতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভোগান্তি চরমে

গণপূর্তের উদাসীনতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভোগান্তি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত ১২টি লিফটের ৫টি বিকল হয়ে আছে। গণপূর্ত বিভাগকে বার বার চিঠি লিখেও লিফটগুলো সচল...

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজ (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার ফের গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার ফের গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

জুলাই আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর)...

টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ...

Next Post
ই-সিগারেট-নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ই-সিগারেট-নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সর্বেশষ

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙ,চুরের অভিযোগ

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
THE র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির সাফল্য, দেশে তৃতীয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়

THE র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির সাফল্য, দেশে তৃতীয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
ময়মনসিংহে উত্তপ্ত বাজার: আগুন ডিম, বেগুন ও কাঁচামরিচে

ময়মনসিংহে উত্তপ্ত বাজার: আগুন ডিম, বেগুন ও কাঁচামরিচে

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In