বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
in খেলা
A A
মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন বুয়েনস অ্যাইরেসে চলছে উৎসবের প্রস্তুতি, তখন ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছে প্রতিপক্ষ বেনিন। দীর্ঘ ভ্রমণ থেকে শুরু করে হোটেল, অনুশীলন সুবিধা ও দলের সরঞ্জাম নিয়ে একাধিক সমস্যার অভিযোগ তুলেছে আফ্রিকার দলটি।

আফ্রিকান সংবাদমাধ্যম মেগা স্পোর্টস মিডিয়া প্রথমে এসব অভিযোগ সামনে আনে। পরে ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

২৫ ঘণ্টার ভ্রমণ, অসুস্থ ভিডিও বিশ্লেষক মেগা স্পোর্টস মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেনিন দলকে বাণিজ্যিক ফ্লাইটে প্রায় ২৫ ঘণ্টা ভ্রমণ করে আর্জেন্টিনায় পৌঁছাতে হয়েছে। দীর্ঘ যাত্রার সময় দলের একজন ভিডিও বিশ্লেষক অসুস্থ হয়ে পড়ে কিছু সময়ের জন্য জ্ঞান হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনও ওই ভিডিও বিশ্লেষকের অসুস্থতার বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিজনেস ক্লাসে দীর্ঘ ভ্রমণের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সাময়িকভাবে জ্ঞান হারান।

হোটেল ও অনুশীলন সুবিধা নিয়ে অভিযোগ আর্জেন্টিনায় পৌঁছানোর পরও বেনিন দলের সমস্যার অবসান হয়নি বলে দাবি করেছে মেগা স্পোর্টস মিডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, দলের জন্য নির্ধারিত হোটেলের একটি তলায় গরম পানির ব্যবস্থা ছিল না। পাশাপাশি সনা সুবিধা বন্ধ ছিল। জিমেও প্রয়োজনের তুলনায় কম সরঞ্জাম ছিল বলে অভিযোগ করা হয়েছে। সেখানে মাত্র দুটি ট্রেডমিল ও দুটি স্টেশনারি বাইসাইকেল থাকার কথা বলা হয়েছে।

এ ছাড়া বেনিন থেকে পাঠানো দলের কিছু প্রয়োজনীয় সরঞ্জাম তখনো আর্জেন্টিনায় পৌঁছায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দলের তিন খেলোয়াড়ও নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলে দাবি করা হয়েছে।

কৃত্রিম টার্ফে অনুশীলন বেনিন দলের আরেকটি অভিযোগ অনুশীলনের মাঠ নিয়ে। দলটিকে কৃত্রিম টার্ফে অনুশীলন করতে হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে মেসিদের ম্যাচ হবে মনুমেন্তাল স্টেডিয়ামের হাইব্রিড গ্রাসের মাঠে।

এ কারণে আন্তর্জাতিক ম্যাচের আগে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য বেনিন আদর্শ পরিবেশ পাচ্ছে না বলে দাবি করেছে সংশ্লিষ্ট আফ্রিকান সংবাদমাধ্যম।

ম্যাচের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন বেনিনের অভিযোগ শুধু ভ্রমণ ও সুযোগ-সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নেই। ম্যাচটির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনা।

তিনি জানতে চেয়েছেন, মেসির বিদায়ী ম্যাচ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যদি পুরো রাজস্ব পায়, তাহলে বেনিন কেন এর অংশ পাবে না।

তবে ম্যাচটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে মোলিনার এই প্রশ্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে উন্মাদনা অন্যদিকে আর্জেন্টিনায় মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস অ্যাইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে মেসির বিদায়ী মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও থাকছে।

এর আগে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বুরকিনা ফাসোর ভ্রমণ ও দল গঠন নিয়েও জটিলতার খবর এসেছিল। এবার বেনিনের অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্জেন্টিনাআর্জেন্টিনা বনাম বেনিনএএফএফুটবলবেনিনবেনিন জাতীয় দলমনুমেন্তাল স্টেডিয়ামমেসিমেসির বিদায়ী ম্যাচলিওনেল মেসি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়, মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়—সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনের শেষটা হয়ে থাকল আবেগঘন এক রাত।...

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রোববার বুয়েনস অ্যাইরেসে পৌঁছে এজেইজায় সতীর্থদের সঙ্গে...

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা...

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক বছর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা...

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৮ অপরাহ্ণ
0

ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচ ঘিরে কয়েক দিন ধরেই দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছিল। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাচটি বয়কটের দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে...

Next Post
বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তিতে দিনভর বর্ণিল আয়োজন

বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তিতে দিনভর বর্ণিল আয়োজন

সর্বেশষ

বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে রাজনৈতিক বয়ানে প্রশ্নের মুখে জামায়াতের রাজনীতি

বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে রাজনৈতিক বয়ানে প্রশ্নের মুখে জামায়াতের রাজনীতি

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৩ অপরাহ্ণ
নাগরপুরে বসতবাড়ির ভিটায় গাঁজা চাষ: ৫টি গাছসহ গ্রেপ্তার ১

নাগরপুরে বসতবাড়ির ভিটায় গাঁজা চাষ: ৫টি গাছসহ গ্রেপ্তার ১

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে: মন্ত্রী

মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে: মন্ত্রী

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In