রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

বাসায় অভিযান, ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
in সারাদেশ
A A
বাসায় অভিযান, ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

বাসায় অভিযান, ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাহিদা বেগম ইতি (৪৮) নামে আরেক নারীকে মামলার আসামি করা হয়েছে। তবে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চালের ড্রাম থেকে উদ্ধার ১৭ প্যাকেট ইয়াবা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য অভিযানে অংশ নেন।

অভিযানকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফ্ল্যাটটি তল্লাশি করা হয়। এ সময় পশ্চিম পাশের একটি কক্ষে রাখা চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ দশমিক ৪০ কেজি।

কক্সবাজার থেকে ইয়াবা এনে মজুতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তার মা-ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে ভাটারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৩৪ হাজার ইয়াবাইয়াবা উদ্ধারঢাকাভাটারামা-ছেলে গ্রেপ্তারমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরমাদকবিরোধী অভিযান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ...

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
0

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে...

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ...

মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শুক্রবার (২৭...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
0

শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও যে একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ—সেই বার্তা বাস্তবে তুলে ধরেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের সহপাঠীদের জন্য...

Next Post
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In