বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

শামা ওবায়েদ

বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের স্ত্রী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।

আরও পড়ুন

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

মঙ্গলবার রাতে আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

 পাটজাত পণ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতার আগ্রহ

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তুরস্কসহ বিভিন্ন দেশের বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন এমিনে এরদোয়ান।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের মধ্যে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

## উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি বিশেষ গুরুত্ব পেয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব অঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটেও সহযোগিতার আশ্বাস

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। বৈঠকে এ প্রসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের আগ্রহ এমিনে এরদোয়ানের

বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

২০১৭ সালে বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এমিনে এরদোয়ানকপ-৩১জলবায়ু পরিবর্তনজুবাইদা রহমাননারী স্বাস্থ্যবাংলাদেশ-তুরস্ক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ
0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর...

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
0

যৌতুকের দাবিতে স্ত্রীকে রড ও ইট দিয়ে মারধর করে নাকের হাড় ভেঙে দেওয়ার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে...

নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক হোসেন

নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক হোসেন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের...

ককটেল হামলায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ককটেল হামলায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসব অপরাধে...

এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করছে সরকার: তথ্য উপদেষ্টা

এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করছে সরকার: তথ্য উপদেষ্টা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
0

বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি বা সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর...

Next Post
রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

সর্বেশষ

রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে গেল, আহত দুই যাত্রী

চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে গেল, আহত দুই যাত্রী

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In