বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
in আইন আদালত
A A
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। একই সঙ্গে জব্দ করা পণ্যের সঠিক হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন করতে হবে।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশে মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

রিমান্ড শেষে কারাগারে ত্রিপল মার্ডারের সেই মোতাহার

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে সংরক্ষণ করতে হবে। এসব ফুটেজ জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় রাখতে হবে। পাশাপাশি ভিডিওর অনুলিপি জেলা প্রশাসনের মিডিয়া সেলে পাঠাতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী আদালতে এসব ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

জব্দ করা পণ্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত নিরাপদ স্থান রাখতে হবে। পণ্য বুঝে নেওয়া, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর দিতে হবে।

প্রতিটি জব্দ করা পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে পণ্য পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত পচনশীল পণ্য প্রচলিত নিয়ম অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে।

মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে।

মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের লিখিত আদেশের মাধ্যমে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্টদের তালিকাও পাঠাতে হবে।

জনসাধারণের কাছে মোবাইল কোর্টের কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিসের প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মিডিয়া সেলের দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। সেগুলো সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তাও নেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জেলা প্রশাসননতুন নির্দেশনানির্বাহী ম্যাজিস্ট্রেটভিডিও ধারণমন্ত্রিপরিষদ বিভাগমিডিয়া সেলমোবাইল কোর্ট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশে মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশে মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি পোস্ট শেয়ার...

রিমান্ড শেষে কারাগারে ত্রিপল মার্ডারের সেই মোতাহার

রিমান্ড শেষে কারাগারে ত্রিপল মার্ডারের সেই মোতাহার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
0

রাজধানীর মৌচাক-মালিবাগের আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলার আসামি মোতাহার হোসেনকে জুলাই আন্দোলনের সময় মো. জসিম হত্যা মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর)...

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধ’র্ষ’ণ’ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ জনের আ’মৃ’ত্যু’ কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ...

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
0

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

তাহসিফ সাউরি হত্যা মামলা: দীপের আবারও দুই দিনের রিমান্ড

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
0

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।...

Next Post
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

সর্বেশষ

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩১ অপরাহ্ণ
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা জুবাইদা রহমানের

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
আবাসন বাজার মন্দা হলেও কমেনি ফ্ল্যাটের দাম

আবাসন বাজার মন্দা হলেও কমেনি ফ্ল্যাটের দাম

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ অপরাহ্ণ
জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In