খবরবাংলা ডেস্ক :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।
বোর্ডের নোটিশে জানানো হয়, ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করে শ্রম অধিদপ্তরে নির্ধারণ করা হয়েছে।
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করবেন। পাশাপাশি এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











