সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভারত থেকে আনা ১৮ আধুনিক কোচ হস্তান্তর, চলবে পাবনা এক্সপ্রেসে

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
in জাতীয়
A A
ভারত থেকে আনা ১৮ আধুনিক কোচ হস্তান্তর, চলবে পাবনা এক্সপ্রেসে

ভারত থেকে আনা ১৮ আধুনিক কোচ হস্তান্তর, চলবে পাবনা এক্সপ্রেসে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষে কোচগুলো রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। আগামী ১৯ নভেম্বর এসব কোচ দিয়ে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেনের উদ্বোধন এবং বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

২৭ মের মধ্যে শেষ হবে ৪৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

রেল কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডব্লিউ-২) এবং ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে।

এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। সেখানে কোচগুলোর বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে গত ৮ নভেম্বর রেলপথে কোচগুলোর পরীক্ষামূলক ট্রায়াল রান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০টি কোচ আমদানি প্রকল্পের পরিচালক জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে একই দিন কোচগুলো পঞ্চগড় থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে কারখানার প্রকৌশলীদের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও অংশ নেয়। ট্রায়াল রানে কোচগুলোর গতিসহ বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল মূল্যায়ন এবং প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন এসব কোচ দিয়ে পাবনা এক্সপ্রেস চলাচল করবে।

আধুনিক সুযোগ-সুবিধা থাকছে নতুন কোচে

ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী তৈরি এসব কোচে যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এতে রয়েছে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি, যা দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচ একটির ওপর আরেকটি উঠে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করবে।

পুরোনো স্ক্রু কাপলিংয়ের পরিবর্তে উন্নত সিবিসি কাপলিং ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেন চলাচলের সময় ঝাঁকুনি কম হবে এবং যাত্রীরা তুলনামূলক আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।

এ ছাড়া ছোট শিশুদের নিয়ে ভ্রমণকারী পরিবারের জন্য রয়েছে আলাদা বেবি কেয়ার রুম এবং যাত্রীদের নামাজ আদায়ের জন্য প্রার্থনাকক্ষ। বাংলাদেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় কোচগুলোর কাঠামো অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে শক্তিশালী করা হয়েছে।

আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার পাশাপাশি আসনে রাখা হয়েছে ফোল্ডিং সুবিধা। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা চাওয়ার জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: নতুন ট্রেনপাকশী রেলওয়ে বিভাগপাবনা এক্সপ্রেসপাবনা ঢাকা ট্রেনবাংলাদেশ রেলওয়েভারতীয় রেলকোচসৈয়দপুর রেলওয়ে কারখানা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৭ মের মধ্যে শেষ হবে ৪৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

২৭ মের মধ্যে শেষ হবে ৪৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
0

দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে। আর পঞ্চম ও...

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ অপরাহ্ণ
0

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প...

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
0

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।...

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারত আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি চলতি...

Next Post
আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

সর্বেশষ

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৭ অপরাহ্ণ
ভারত থেকে আনা ১৮ আধুনিক কোচ হস্তান্তর, চলবে পাবনা এক্সপ্রেসে

ভারত থেকে আনা ১৮ আধুনিক কোচ হস্তান্তর, চলবে পাবনা এক্সপ্রেসে

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
২৭ মের মধ্যে শেষ হবে ৪৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

২৭ মের মধ্যে শেষ হবে ৪৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ অপরাহ্ণ
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In