সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত-

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ‘ভূতুড়ে চিকিৎসকরা’

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
in সারাদেশ
A A
দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ‘ভূতুড়ে চিকিৎসকরা'

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ‘ভূতুড়ে চিকিৎসকরা'

প্রতিবেদন:
বিশেষ প্রতিনিধি:

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে এক গবেষণায়। আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কোনো কোনো চিকিৎসক পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকেন। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী রেফারেল বাবদ এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

আরও পড়ুন

গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ব্যক্তি

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগার অধিদপ্তরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্য পাওয়া গেছে। কেনা চিকিৎসা সরঞ্জামের মধ্যে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কোনো কোনো যন্ত্রপাতি বাজারদরের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদনে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুস্তাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। ১৭ জন গবেষকের অংশগ্রহণে এতে ১১টি অধ্যায় সংযুক্ত হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডিশ দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দুর্নীতির অন্যতম কারণ। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ পরিস্থিতিকে উৎসাহিত করছে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকট দূর করা যাবে না। এ জন্য পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।

প্রতিবেদনে সরকারি হাসপাতালের দৈনন্দিন দুর্নীতির বিভিন্ন চিত্রও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালদের মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, হাসপাতালের শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

এ ধরনের অনিয়মের একটি উদাহরণ হিসেবে প্রতিবেদনে এক বয়স্ক রোগীর কাছ থেকে হাসপাতালের এক ওয়ার্ড অ্যাটেনডেন্টের ৫ হাজার টাকা নেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার কথা বলে ওই অর্থ নেওয়া হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত কর্মীকে অন্যত্র বদলি করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গবেষণার আরেকটি অংশে দেখা গেছে, দেশের কোনো কোনো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণ করছেন—এমন কথিত ‘ভূতুড়ে চিকিৎসক’-এর অস্তিত্বের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া ১ লাখ ৮০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএইচডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। মাত্র ২৯টি অভিযোগের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে রোগী রেফারেলের বিনিময়ে ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইন করে নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক থাকলে তা বাধ্যতামূলকভাবে প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থাপনায় ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনা এবং সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা বাড়ানো, এসব প্রতিষ্ঠানে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্বাধীন আপিল ব্যবস্থা চালু এবং দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশকারীদের (হুইসেলব্লোয়ার) আইনি সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চিকিৎসক অনুপস্থিতবাংলাদেশ হেলথ ওয়াচভূতুড়ে চিকিৎসকসরকারি হাসপাতালসিএমএসডিস্বাস্থ্য খাতে দুর্নীতিস্বাস্থ্য খাতের অনিয়ম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ব্যক্তি

গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ব্যক্তি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
0

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস কাশিয়ানী...

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
0

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার...

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়াম পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণু।...

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত...

জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

নভেম্বরে দেশে আসার কথা থাকা জি-টু-জি ভিত্তিক জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করেছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিত্ব, জ্বালানি আমদানিতে বিকল্প...

সর্বেশষ

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ‘ভূতুড়ে চিকিৎসকরা'

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ‘ভূতুড়ে চিকিৎসকরা’

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
পাঁচ ধাপে ৪৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১০২৬ ইউনিয়নে

পাঁচ ধাপে ৪৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১০২৬ ইউনিয়নে

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ব্যক্তি

গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ব্যক্তি

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In