খবরবাংলা ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় সংস্থাটির একটি দল। এ সময় নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











