নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করে সম্মিলিত আক্রমণ সূচিত। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বের অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে একটি মনোমুগ্ধকর সবংর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ মুক্তিযুদ্ধে ঘাটাইল অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। জাতীয় পর্যায়ে যে কোন দূর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্রগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমুলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জল করার বিষয়েও আলোকপাত করেন তিনি।
এ ছাড়াও সশস্ত্র বাহিনী আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ সময় তিনি ঘাটাইল অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ ও আমন্ত্রিত অতিথিবৃৃৃন্দকে ধন্যবাদ জানান।











