মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে তার মরদেহ পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের কয়েকটি গ্রাম থেকেও ছুটে আসেন নানা বয়সী মানুষ।

বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বাড়ির সামনে আগে থেকেই অপেক্ষায় ছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ অসংখ্য মানুষ। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।

আরও পড়ুন

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’

‘নসীব’ সিনেমার প্রডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তার নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিনেতা সোহেল খানের মৃত্যুঢালিউডধামরাইবিনোদন সংবাদরাজাপুরসোহেল খানসোহেল খানের জানাজা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
0

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা বিড়ম্বনা এখন ভ্রমণের আনন্দকে ম্লান করে দিচ্ছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর...

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডাকাতির একটি ভিডিও ও এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ...

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত বিজিবি

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত বিজিবি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
0

আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক...

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর...

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।...

সর্বেশষ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In