শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

নভেল করোনাভাইরাস গরমে ছড়ায় কম?

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
in বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
A A
তুষারপাতের দিন কাটিয়ে বিশ্বের বেশির ভাগ দেশেই এখন ঋতু পরিবর্তনের হাওয়া। ধীরে ধীরে গরম বাড়ছে; তাপদাহও বাড়ছে। উষ্ণ আবহাওয়া কি নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে পারে?

তাপমাত্রা বাড়লে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমবে কি না সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বিশ্ব। ইনফ্লুয়েঞ্জার মতো নভেল করোনাভাইরাসও কোনো মৌসুমি সংক্রমণের ধাঁচ অনুসরণ করে কিনা তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন বিশেজ্ঞরা। তবে তার মাত্রা খুব সামান্য হতে পারে বলে তারা সতর্ক করছেন।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে,  যুক্তরাজ্যে ঠাণ্ডার উপসর্গ দেখানো করোনাভাইরাসের অন্য ধরনগুলো নিয়ে প্রাথমিক গবেষণায় ঋতু বদলের সঙ্গে সংক্রমণ বাড়া-কমার সম্পর্ক পাওয়া গেছে। শীতে এটা বেড়ে গেলেও বসন্তে আর থাকে না। তবে অল্প কয়েকটি করোনাভাইরাস আছে যেগুলো গরমেও সংক্রমিত হয় বলেই মনে হয়।

এইচসিওভি-এনএল৬৩, এইচসিওভি-ওসি৪৩, এইচসিওভি-২২৯ই নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের একটি গবেষণা গত সপ্তাহে প্রকাশ হয়েছে। কয়েক বছর আগের নমুনা বিশ্লেষণ করে ওই গবেষণা বলছে, ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি; কিন্তু গ্রীষ্মে এই প্রকোপ কমে আসে।

তাপমাত্রা পরিবর্তনের সাথে করোনাভাইরাসের বিস্তারে বেশ-কম নিয়ে আরো কিছু গবেষণাতেও দাবি করা হয়েছে বলে জানাচ্ছে গার্ডিয়ান। এরপরও কিছুটা সতর্ক থাকাকেই শ্রেয় মনে করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ওই গবেষণায় নেতৃত্ব দেওয়া রব অলড্রিজ।

গার্ডিয়ানকে তিনি বলেন, “তবে নভেল করোনাভাইরাসের প্রকৃতি এখনও বিজ্ঞানীদের কাছে অজানা বলে ঋতু বদলের কারণে এই প্রকোপ প্রভাবিত হবে কিনা তা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। এ কারণে এখন স্বাস্থ্যবিধি মেনে চলাটাই জরুরি।”

বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ হুঁশিয়ার করে বলছেন, এই ভাইরাস একেবারে নতুন মানুষের শরীরে হঠাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া কঠিন। এ কারণেই গ্রীষ্ম এসে গেলেও এই ভাইরাসের সংক্রমণ এখনো থামছে না।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের ভাইরোলজিস্ট মাইকেল স্কিনার বলেন, “ঋতু পরিবর্তন এই ভাইরাসের বিস্তারে প্রভাব ফেললেও তা খুব সামান্য হতে পারে। তা কোনোভাবেই সামাজিক দূরত্ব রাখার বিকল্প হতে পারে না।”

রিডিং ইউনিভার্সিটির বেন নিউম্যান জোরের সঙ্গে সতর্ক করে বলেন, চীনে যখন নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় তখন সেখানে জমাট শীত। এসময় সংক্রমণ দেখা দেয় আইসল্যান্ড ও বিষুবরেখায় থাকা ব্রাজিলের পাশাপাশি ইকুয়েডরেও। শীত থেকে বসন্ত আসতে আসতে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে যায়।”

আর তাই প্রকৃতির উপর নির্ভর না করে মানুষের সম্মিলিত উদ্যোগে ভাইরাসকে মোকাবিলার উপর জোর দেন তিনি।

রয়টার্স বলছে, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ ব্যাপক বেড়ে যাওয়ায় এই ভাইরাস গরমে কম ছড়ানোর তত্ত্ব নিয়ে এর মধ্যেই ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।

গরম এই অঞ্চলের অনেক দেশে  তুলনামূলক সংক্রমণের ঘটনা বসন্তমুখী ইউরোপ ও আমেরিকার জন্য আশা জাগাচ্ছিল। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এমনকি বাংলাদেশেও পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বাড়ছে। তাই সে আশার গুঁড়ে বালি হতে পারে।

সিঙ্গাপুরের লি কোয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক টিক্কি প্যানজেস্তু বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন যা ঘটছে তাতে ‘গরমে কম ছড়ানোর’ তত্ত্ব খাটছে না।

“ইউরোপের লোকেরা আশা করছে গরম আবহাওয়া এই ভাইরাসকে মেরে ফেলবে। এটার বাস্তবতা নিয়ে আমি খুবই সন্দিহান।”

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই সতর্ক করে দিয়েছে যে, গরমে নভেল করোনাভাইরাস ছড়ানো কমতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। এটা গরম বা ঠাণ্ডা যে কোনো আবহাওয়ায় ছড়াতে পারে। তাই প্রকৃতির উপর আশা না করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিতে হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইতালি

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইতালি

১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইতালি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
0

ইতালিতে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ১৩...

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

একাধিক প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী ১৪ ডিসেম্বরের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে এতে ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইলের...

শিশু নিপীড়নের ভিডিও ছড়ানোর অভিযোগ, স্পেনে টিকটক বন্ধের দাবি

শিশু নিপীড়নের ভিডিও ছড়ানোর অভিযোগ, স্পেনে টিকটক বন্ধের দাবি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

শিশুদের যৌন নিপীড়নের ভিডিও ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে স্পেনে টিকটকের কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে দেশটির সরকার। এসব বেআইনি কনটেন্ট পুরোপুরি সরানো না হওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটির কার্যক্রম...

ভুয়া জন্মতারিখ দিলেও কিশোরদের শনাক্ত করবে ইনস্টাগ্রামের এআই

ভুয়া জন্মতারিখ দিলেও কিশোরদের শনাক্ত করবে ইনস্টাগ্রামের এআই

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এবার ভুয়া জন্মতারিখ ব্যবহার করে প্রাপ্তবয়স্ক পরিচয়ে অ্যাকাউন্ট খোলা কিশোরদের শনাক্ত করতে বিশ্বজুড়ে...

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

গাড়ি কিনতে ও বিক্রি করতে আইসিসিবিতে ক্রেতা-বিক্রেতার ভিড়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
0

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগের পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুবিধা—এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)...

Next Post
ঈদের পর নিম্ন আদালত খুলে দেওয়া হবে: আইনমন্ত্রী

ঈদের পর নিম্ন আদালত খুলে দেওয়া হবে: আইনমন্ত্রী

সর্বেশষ

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In