শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ধর্ম

টাঙ্গাইলে ১২৪০টি মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি, দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত কারিগররা

অক্টোবর ৯, ২০২১ — আশ্বিন ২৪, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৬:১৬ অপরাহ্ণ
in ধর্ম, শীর্ষ সংবাদ, সংস্কৃতি ও বিনোদন
A A

বিশেষ প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।

আরও পড়ুন

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা; ঢাক ঢোল, কাসর ঘন্টা ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজা মন্ডপগুলো।

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও প্রতিমা তৈরিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি; প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

জেলার বিভিন্ন উপজেলায় চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে দিনরাত রঙয়ের প্রলেপ ও অঙ্গসজ্জা করা হচ্ছে প্রতিমা কারিগররা।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র আরো জানায়, নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি স্তরে সাজানো হয়েছে; এছাড়া সকল গুরুত্বপূর্ণস্থান সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক পর্যবেক্ষনে থাকবে।

টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্র জানায়, এবছর জেলার ১২টি উপজেলায় ১২৪০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এরমধ্যে টাঙ্গাইল সদরে ২০৭টি, দেলদুয়ারে ১১৯টি, বাসাইলে ৬০টি, ধনবাড়ীতে ৩১টি, মধুপুরে ৫৫টি, ঘাটাইলে ৭৮টি, কালিহাতীতে ১৮২টি, ভূয়াপুরে ৪০টি, গোপালপুরে ৪৬টি, সখিপুরে ৪২টি, মির্জাপুরে ২৫২টি এবং নাগরপুরে ১২৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কারখানা ও মন্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

শেষ মূহুর্তে এখন চলছে প্রতিমাগুলোর রঙের প্রলেপ এবং অঙ্গসজ্জার কাজ; শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো।

মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

ষষ্ঠী বোধনের জন্য দেবী দুর্গাকে পূজা মন্ডপে পৌঁছে দিতে কাজ চলছে দিন রাত।

অন্যদিকে মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব; শেষ মূহুর্তে চলছে প্রতিটি মন্ডপের রং তুলি ও বিদ্যুতায়িত বিভিন্ন অলংকরণসহ সাজসজ্জার কাজ।

শহরের শ্রীশ্রী বড় কালীবাড়ী, ছোট কালীবাড়ী, আদালত পাড়া, রেজিস্ট্রিপাড়া, কলেজ পাড়া, থানা পাড়া, কাগমারী, সন্তোষ পালপাড়াসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডগুলোতে সরেজমিনে ঘুরে দেখা গেছে আয়োজনের কোন কমতি নেই।

প্রতিমা কারিগরদের কথা –

থানাপাড়া সার্বজনীন পূজা মন্ডপের প্রতিমা তৈরি করতে আসা ভাস্কর শিল্পী অজিত পাল জানান, “গতবছরের তুলনায় এবছর আমি বেশি প্রতিমা তৈরি করছি।

দশটি পূজা মন্ডপের প্রতিমা তৈরির দায়িত্ব পেয়েছি; চাহিদা অনুযায়ী সর্বনিম্ন ৪০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে প্রতিমা তৈরি করি।”

শ্রী শ্রী বড় কালীবাড়ী মন্দিরের প্রতিমা বানানোর কারিগর ছানা চন্দ্র পাল জানান, “বড় কালীবাড়ী যখন ছাপড়া ছিল তখন থেকেই আমার ঠাকুর দাদা এই মন্দিরের প্রতিমা তৈরি করতো।

পূর্ব পুরুষদের পেশা ধরে রাখতেই এখন পর্যন্ত এ পেশায় টিকে আছি। পরিশ্রম অনুযায়ী যে পারিশ্রমিক পাওয়ার কথা; সেই টাকা পাই না।

কাগমারী পোদ্দার পাড়া দুর্গা মন্ডপের কারিগর মানিক পাল জানান, “আমরা প্রতিবছরই প্রতিমা তৈরি করে থাকি; বর্তমানে মাটি, খেড়, রং সব কিছুরই দাম বেশী।

প্রতিমা বানাতে কর্মচারীদের বেতনও দিতে হয় অনেক বেশী। সেই অনুযায়ী কাঙ্খিত মূল্য পাওয়া যাচ্ছে না।”

আয়োজক ও তত্ত্ববধায়কদের কথা –

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানান রেজিস্ট্রি পাড়া পূজা কমিটির সভাপতি উত্তম কুমার পোদ্দার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু) জানান, “টাঙ্গাইল জেলায় এবছর ১২৪০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। আশা করছি প্রতিবছরের ন্যায় এবছরও সফলভাবে পূজা সম্পন্ন করতে পারবো।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান, সকলের জন্য এই শারদীয় দুর্গোৎসব হয়ে উঠুক অনাবিল আনন্দের।

মা দুর্গা ধরাধামে এসে পৃথিবীকে করোনামুক্ত করুক, সেই প্রত্যাশা করি।

এসময় তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
0

মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণ ও মহিমা রয়েছে। তাঁর পবিত্র সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুন্দর সুন্দর নামের মাধ্যমে এসব গুণের পরিচয় পাওয়া যায়। আল্লাহ নিজেই তাঁর জন্য এসব নাম...

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে...

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করায় বিশিষ্ট ব্যবসায়ী...

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির...

Next Post

সখীপুরে ব্রিজ ও স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

সর্বেশষ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৩ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In