বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

অনৈতিক সম্পর্কের বদনাম দিয়ে গৃহবধুকে তালাক; কাবিনও পাবেনা

অক্টোবর ২২, ২০২০ — কার্তিক ৭, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি
A A

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়েনর বালিয়া গ্রামে অনৈতিক সম্পর্কের বদনাম দিয়ে এক গৃহবধুকে জোরপূর্বক তালাক করানো অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আরো অভিযোগ উঠেছে ওই গৃহবধুর কাবিনের টাকা চাইতে পারবেন মর্মে কাজীর উপস্থিতিতে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেয়ার।

ঘটনার বিবরণে জানা যায়, মোঃ রতন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে অনলাইনে থ্রি-পিচের (মেয়েদের জামা) ব্যবসা করে আসছেন।

তার বাড়ি উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়া গ্রামে।

তার শ্বশুর বাড়ি একই উপজেলার কাউলজানি ইউনিয়নের বাদিয়াজান গ্রামে।

সেই পরিচয়ের সূত্র ধরে সম্প্রতি বৃষ্টি নামের ওই গৃহবধূ এক হাজার টাকা বাকিতে একটি থ্রি-পিচ ক্রয় করেন।

সেই পাওনা এক হাজার টাকা চাইতে গিয়ে দুই লাখ ৩০ হজার টাকা টাকা জরিমানা দিতে হচ্ছে বিক্রেতা রতনকে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্থানীয় মাতাব্বরদের আয়োজনে উপজেলার বাদিয়াজান গ্রামের খালেক পীরের বাড়িতে শালিশি বৈঠকে এ জরিমানা নির্ধারণ করা হয়।

একই সাথে ওই গৃহবধূর সাথে রতনের অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগ এনে স্থানীয় মাতাব্বররা।

পরে স্বামীকে দিয়ে ওই গৃহবধূকে তালাক দিতে বাধ্য করেন মাতাব্বররা।

স্থানীয়রা জানান, রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় রতন নামের এক লোক গৃহবধূ বৃষ্টির ঘরে প্রবেশ করে।

পরে তারা টের পেয়ে রতনকে আটক করে। ঘটনাটি স্থানীয় মাতাব্বরদের জানানো হলে তারা পরদিন সকালে সালিশি বৈঠকের আয়োজন করেন।

সালিশি বৈঠকে রতনকে দুই লাখ ৩০ হাজার টাকা জারিমানা করা হয়।

পরে গৃহবধূ তার কাতার প্রবাসী স্বামী রফিককে তালাক দেওয়ানো হয়।

এছাড়া কাবিনের তিন লাখ টাকা দাবি করা যাবে না বলে সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত মোতাবেক রতনের বাবা মোশারফ জরিমানার টাকা জোগারের জন্য মাতাব্বরদের কাছে এক মাস সময় চান।

কিন্তু মাতাব্বররা তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা রেখে বাকি টাকা দিতে ১৫ দিনের সময় বেঁধে দেন।

একই সাথে গৃহবধূ বৃষ্টি তার স্বামীর কাছে কাবিনের তিন লাখ টাকা দাবি করতে পারবে না মর্মে সালিশি বৈঠকে স্থানীয় কাজীর উপস্থিতিতে তালাক নামায় স্বাক্ষর করান।

সালিশি বৈঠকে সভাপতিত্বে করেন, ফুলকি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন (সারোয়ার) ও মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় মাতাব্বররা।

ভূক্তভোগীদের কথা –

রতন মিয়া জানান, বৃষ্টি নামের ওই গৃহবধূ সম্প্রতি তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি থ্রী-পিচ বাকীতে ক্রয় করেন।

রোববার সকালে স্থানীয় বাজারে ওই গৃহবধূর কাছে তিনি পাওনা টাকা চান। এসময় তার কাছে টাকা না থাকায় সন্ধ্যায় বাসায় যেতে বলেন টাকার জন্য।

এ কারণে তিনি রাত আটটার দিকে ওই গৃহবধূর বাসায় যান টাকার জন্য।

টাকা নেওয়ার পরপরই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে রতনকে মারপিট করে।

পরদিন শালিশি বৈঠকের মাধ্যকে রতনকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গৃহবধূ বৃষ্টি জানান, রতন মিয়ার সাথে তার কোন সম্পর্ক নেই। তিনি থ্রী-পিচের পাওনা এক হাজার টাকা নেওয়ার জন্য তার বাসায় এসেছিলেন।

ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা রতন মিয়াকে তার পাওনা টাকা দেওয়ার সাথে সাথে তার শ্বশুর বাড়ির লোকজন রতন মিয়াকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।

এসময় আমার শ্বশুরবাড়ির লোকজন ডাকচিৎকার করতে থাকেন।

পরে স্থানীয় মাতাব্বররা এসে পরদিন সকালে শালিশি বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত দিয়ে যান।

সোমবার শালিশি বৈঠকের মাধ্যমে কাতার প্রবাসী স্বামী রফিককে তালাক দিতে বাধ্য করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, তার স্বামীকে তালাক দেওয়ানোর জন্যই শ্বশুরবাড়ির লোকজন অবৈধ সম্পর্কের অভিযোগ এনে সালিশি বৈঠকের আয়োজন করেছেন।

পুলিশের কথা –

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, এ ঘটনায় মঙ্গলবার রতনের বাবা মোশারফ হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জোরপূর্বক তালাক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
0

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো - টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো....

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। সোমবার (১ জুন) সকালে উপজেলা...

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানীর জন্য কেনা গরু চুরি হওয়ার ১০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে চুরি হওয়ার পর বিকালে উদ্ধার হয়। চোরের হাত থেকে ছুটে গ্রাম পুলিশের বাড়িতে...

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

Next Post
সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছেনা টাঙ্গাইলে, অন্যসব তথৈবচ

সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছেনা টাঙ্গাইলে, অন্যসব তথৈবচ

সর্বেশষ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৬ অপরাহ্ণ
বাড়লো বিদ্যুতের দাম

বাড়লো বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In