সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

অস্ট্রেলিয়ায় ইতিহাস বাংলাদেশের, ২৩ বছর পর প্রথম টেস্ট জয়

আগস্ট ১৬, ২০২৬ — ভাদ্র ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
in খেলা
A A
অস্ট্রেলিয়ায় ইতিহাস বাংলাদেশের, ২৩ বছর পর প্রথম টেস্ট জয়

অস্ট্রেলিয়ায় ইতিহাস বাংলাদেশের, ২৩ বছর পর প্রথম টেস্ট জয়

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

অবিশ্বাস্য এক ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর খেলতে গিয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এটি অন্যতম স্মরণীয় জয়।

ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, পাঁচ দিন ধরে ভালো ক্রিকেট খেলতে চান তারা। তবে পুরো পাঁচ দিন অপেক্ষা করতে হয়নি। চতুর্থ দিনেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও শক্ত অবস্থানে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

চতুর্থ দিনের শুরুতে ৬৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারির ক্যাচ মিস করে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি ক্যারি। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে ফেরেন তিনি।

এরপর মিরাজের বলে ওয়েবস্টার মাত্র ৫ রানে বোল্ড হন। কিছুক্ষণ পর আবারও আঘাত হানেন এই স্পিনার। এবার তার শিকার হন প্যাট কামিন্স। ৮ রানে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

অন্য প্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকা ক্যামেরন গ্রিন তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৮৪ রানে। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ তামিম দ্রুত ফিরে যান। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি বাংলাদেশের ব্যাটাররা। ওয়েবস্টারের বলে কাট শটে চার মেরে ১৪ ওভারের মধ্যেই ঐতিহাসিক জয় নিশ্চিত করেন মুমিনুল হক।

চার দিনজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই স্বাগতিক অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বল হাতে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ে বড় অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে মিরাজ বলেন, এই জয় তাদের জন্য সত্যিই গর্বের মুহূর্ত। অস্ট্রেলিয়ায় এসে বাংলাদেশকে সমর্থন করা দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমর্থকদের বিশ্বাসই তাদের জয়ের অনুপ্রেরণা দিয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অস্ট্রেলিয়া টেস্টটেস্ট ক্রিকেটডারউইন টেস্টনাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াবাংলাদেশের টেস্ট জয়মুমিনুল হকমেহেদী হাসান মিরাজ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও শক্ত অবস্থানে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও শক্ত অবস্থানে বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৬ — ভাদ্র ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
0

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে নাজমুল হোসেন শান্তর দল। চার দিনের মধ্যেই...

অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ — শ্রাবণ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিচ্ছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য...

মেসির পোস্টে রোনালদোর কমেন্টে ইনস্টাগ্রামে লাইকের বিশ্বরেকর্ড

মেসির পোস্টে রোনালদোর কমেন্টে ইনস্টাগ্রামে লাইকের বিশ্বরেকর্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ — শ্রাবণ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
0

ফুটবল মাঠে তারা দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। তবে মাঠের বাইরে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা প্রকাশে এতটুকু কার্পণ্য করলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি বাবা হোর্হে মেসিকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির...

বিদেশি কোচ হিসেবে জাভিকে নিয়োগ দিল নেদারল্যান্ডস

বিদেশি কোচ হিসেবে জাভিকে নিয়োগ দিল নেদারল্যান্ডস

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

স্পেনের কিংবদন্তি ফুটবলার ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। এর মধ্য দিয়ে প্রায় ৫০ বছর পর প্রথম বিদেশি কোচ হিসেবে...

অ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ পিএসজির

অ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ পিএসজির

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
0

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের পর টানা দ্বিতীয়বার সুপার কাপ জিতে নতুন মৌসুমের দারুণ সূচনা করেছে ফরাসি...

Next Post
টাঙ্গাইলে ডোবা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ডোবা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সর্বেশষ

দেলদুয়ারে এলেংজানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন শুরু

দেলদুয়ারে এলেংজানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন শুরু

আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
‘ঘুষ নিয়ে’ ঘর নির্মাণের অনুমতি: সখীপুরের বন কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

‘ঘুষ নিয়ে’ ঘর নির্মাণের অনুমতি: সখীপুরের বন কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In