রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

একজন আদর্শ শিক্ষকের নাম “দুঃখীরাম রাজবংশী”

ডিসেম্বর ৬, ২০২০ — অগ্রহায়ণ ২২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৯:০৯ অপরাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস
A A

লেখক – সানোয়ার হোসেন, মির্জাপুর : শুরুতে ৭০ ডেসিমেল জায়গার উপর নির্মিত স্কুলটির জমির পরিমান আজ ৭ একর।

আরও পড়ুন

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

তিনি পেশায় এতটাই নিবেদিত ছিলেন যে, শিক্ষকতার সময় তাঁর শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতে পারত না।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তিনি বেত হাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন, তাঁর ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে আছে, নাকি অন্য কোথাও।

তাঁর ভয়ে তখনকার শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা পর্যন্ত তটস্থ থাকতেন।

শিক্ষকতা জীবনে অর্জন –

তিনি স্কুলের প্রধান শিক্ষক থাকা অবস্থায় ১৯৮৬-১৯৯৫ সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ স্কুল, ১৯৮৭ সালে জেলার শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষক, ১৯৮৬-১৯৯৪ সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা লাভ করেন ।

১৯৮০-১৯৯৬ সাল পর্যন্ত থানা শিক্ষক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

এ সময় মির্জাপুর থানার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষক সমাজে প্রগাড় ভালোবাসার নিদর্শনস্বরূপ তাঁকে ১৯৯৬ সালে স্বর্ণমুকুটে ভূষিত করা হয় ।

১৯৯৮ সালে টাঙ্গাইল জেলা গুণীজন সংবর্ধনায় তিনি স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

জীবনের বিভিন্ন সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করেছেন।

সুদীর্ঘকাল তিনি মির্জাপুর ভারতেশ্বরী হোমসের গভর্নিং বডির সদস্য হিসেবে এবং সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ অলঙ্কিত করেন। তিনি মির্জাপুর প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠন কিংশুক প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।

সেই আদর্শ শিক্ষকের নাম “দুঃখীরাম রাজবংশী”।

তিনি ছিলেন একাধারে আদর্শ শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, সমাজ সংস্কারক এবং রাজনীতি সচেতন ব্যক্তিত্ব।

জীবদ্দশায় ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানোকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি বলতেন, আমার নাম দুঃখীরাম। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের ব্রত।

সেই ব্রত পালনে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন।

জন্ম ও জীবন বৃত্তান্ত – 

দুঃখীরাম রাজবংশী ১৯২৪ সালের ২৫ জুন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নিভৃত এক গ্রাম সাটিয়াচড়ায় জন্মগ্রহণ করেন।

সাটিয়াচড়া গ্রামে অযোধ্যা বাবু প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর ভর্তি হন জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে এবং ম্যাট্রিকুলেশন পাশ করেন ১ম বিভাগে ১৯৪৫ সালে।

এরপর তিনি ভর্তি হন সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে এবং ১৯৪৭ সালে কৃতিত্বের সঙ্গে ১ম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন।

পরে তিনি সেখান থেকে ১৯৪৯ সালে ১ম বিভাগে বিএ পাশ করে শিক্ষকতার মতো মহান পেশায় আত্মনিয়োগ করেন।

শিক্ষকতায় থাকা অবস্থায় তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন।

কৃতিত্বের সঙ্গে বিএড কোর্স সম্পন্ন করে স্বীয় যোগ্যতা ও মেধার বলে মিরিকপুর গঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করেন।

কর্মজীবন –

দেশ স্বাধীন হওয়ার আগে অমনোযোগী, দুষ্টু ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের শেষ আশ্রয় হিসেবে জামুর্কীর নওয়াব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারত আলী এবং বরাটি-নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখীরাম রাজবংশীর সুনাম ছিল।

দুঃখীরাম রাজবংশীর বিপুল সংখ্যক ছাত্র একসময় দেশের উচ্চ পদে আসীন থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দুঃখীরাম রাজবংশী মিরিকপুর গঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ২ বছর সফলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর ১৯৫১ সালে ২১ আগস্ট তৎকালীন বরাটি নরদানা পাকিস্তান উচ্চ বিদ্যালয়ের (বর্তমানে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

এখানে তিনি সুদীর্ঘ ৪৪ বছর এই মহান পেশায় নিয়োজিত থাকার পর ১৯৯৫ সালের ২রা সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।

৩৩ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক নিয়ে শুরু করেন তিনি।

তিনি সেই বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটান ১৫০০ শিক্ষার্থী ও ২৬ জন সুযোগ্য শিক্ষক ও স্টাফ তৈরি করে।

এটি তাঁর সফলতার উজ্জ্বল একটা উদাহরণ।

তিনি বলতেন, ‘শিক্ষকতার মহান পেশায় কেউ যদি নিজেকে নিবেদিত করতে পারেন তাহলে অজ্ঞতার আঁধার দূর হয়ে দেশ ও সমাজ হবে জ্ঞানের আলোয় আলোকিত।’

পারিবারিক জীবন –

দুঃখীরাম রাজবংশী ব্যক্তি জীবনে স্ত্রী স্বর্গীয়া সুরধনি রাজবংশী, ২ ছেলে এবং ২ মেয়েসহ পারিবারিক জীবন অতিবাহিত করেছেন।

সহধর্মিনী সুরধনি রাজবংশীও একজন সফল শিক্ষিকা ছিলেন।

তাঁর কীর্তি কালের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।

তাঁর কীর্তি অমর করে রাখতে তাঁর হাতে গড়া বিদ্যালয়ের সামনে তাঁর নামাঙ্কিত একটি তোড়ন নির্মাণ করা হয়েছে।

এছাড়া দুঃখীরাম রাজবংশীর নাম স্মরণীয় করে রাখতে বরাটি নদীর উপর নির্মিত সেতুর নামকরণ করা হয়েছে তাঁর নামে।

মানুষ গড়ার এ কারিগর এক সময়ের টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০০৪ সালের ২রা জানুয়ারি অসংখ্য ভক্ত ও গুণগ্রাহীকে শোকের সাগরে ভাসিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আদর্শ শিক্ষকটাঙ্গাইলদুঃখীরাম রাজবংশীবরাটি নরদনা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়বরাটি স্কুলমির্জাপুর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে...

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই নভেম্বর...

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়...

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউ'র

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৫ অপরাহ্ণ
0

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, সাবেক...

Next Post
ভাস্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভাস্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In