বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

কবে খুলবে স্বপ্নের পদ্মা সেতু?

ডিসেম্বর ১৪, ২০২০ — অগ্রহায়ণ ৩০, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৩:১৮ পূর্বাহ্ণ
in জাতীয়
A A

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর এখন পুরোটাই দৃশ্যমান। এখন বাকি রেল সংযোগ।

আরও পড়ুন

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মানুষের আগ্রহ আর প্রশ্ন, কবে এই সেতু দিয়ে পার হওয়া যাবে? এই সেতু অর্থনীতি আর যোগাযোগে কী ভূমিকা রাখবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রেল সংযোগসহ আরো যে কাজ বাকি আছে তাতে কমপক্ষে ১০ মাস সময় লাগবে।

তবে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, ‘‘২০২১ সালে পদ্মা সেতু চালুর সম্ভাবনা নেই। আমরা ছয় মাস পিছিয়ে আছি।

২০২০ সালের জুনের মধ্যে আমাদের আজকের অবস্থানে আসার কথা ছিলো কিন্তু সেই কাজ আমরা ছয় মাস পরে করেছি।

ঠিক সময়ে কাজ শেষ করে ২০২০ সালের জুনে আমরা পদ্মা সেতু খুলে দেয়ার কথা বলেছিলাম। কিন্তু সেটা আর হচ্ছে। আরো বেশ কিছু কাজ বাকি আছে।’’

তিনি জানান, রেল কবে চালু হবে তা বলা যাচ্ছেনা। সেতুর সাথে রেল লাইন এক সঙ্গেই করা হবে। কিন্তু সেতুর দুই পাশে তো রেল লাইন লাগবে।

শফিকুল ইসলাম বলেন, ‘‘আমরা সেতুর পরবর্তী কাজ নিয়ে ঠিকাদারদের সঙ্গে বসে এক মাস পরে জানাতে পারব আসলে ঠিক কবে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারব।

দুই পাশে রেল লাইন স্থাপনের জন্য সেতু খুলে দেয়া আটকে থাকবে না।’’

২০২১ সালে পদ্মা সেতু চালুর সম্ভাবনা নেই –

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম মূল সেতুর যেসব কাজ এখনো বাকি আছে তার মধ্যে রয়েছে রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, সুপার-টি গার্ডার বসানো।

স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ, আলোকসজ্জা, ল্যাম্পপোস্ট বসানোর প্রভৃতি।

কংক্রিট আর স্টিলের তৈরি এই সেতুর নিচ দিয়ে চলবে ট্রেন এবং ওপর দিয়ে যানবাহন। ফলে সেতুর আকৃতি হবে দোতলা।

তিন বছর দুই মাস ১০ দিনে পদ্মা সেতুর ৪১টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হলো। আর এই প্রকল্পের প্রাথমিক যে খরচ ধরা হয়েছিল তার চেয়ে খরচ বেড়েছে তিন গুণ।

সেতুর মোট বাজেট এখন ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগীরা দুর্নীতির অভিযোগ তুলে ঋণ প্রত্যাহার করে নিলে বাংলাদেশের নিজম্ব অর্থায়নেই এই সেতু হচ্ছে।

সেতুর কাজে এপর্যন্ত ব্যয় হয়েছে ২৪ হাজার ১১৫ দশমিক শুণ্য দুই কোটি টাকা। কাজ শেষ হয়েছে শতকরা ৮২ ভাগের একটু বেশি।

পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা সরাসরি সড়ক পথে রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে যুক্ত হবে; আসবে রেল যোগাযোগের আওতায়।

চার কোটিরও বেশি মানুষ সরাসরি এর সুবিধা পাবে।

আর দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

বিশ্বব্যাংক বলেছিল, সেতু হলে জিডিপিতে দুই ভাগ বাড়তি প্রবৃদ্ধি হবে।

কিন্তু সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, ‘‘সেতুর খরচ বেড়ে যাওয়ায় সেটা নাও হতে পারে।

তবে অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন দক্ষিণাঞ্চল কানেকটিভিটির আওতায় আসায় ইকোনোমিক জোন গড়ে উঠবে। কারণ গ্যাস ও বন্দর সুবিধা আছে।’’

তিনি বলেন, ‘‘নতুন নতুন সমস্যার কারণে ব্যয় বৃদ্ধি হয়েছে। বিশ্বব্যাংকের সাথে জটিলতার কারণে সময়ক্ষেপণ হয়েছে।

নদী শাসনের ক্ষেত্রে সমস্যা হয়েছিল, কোভিড আরেকটি সমস্যা। আমাদের কাছে মনে হয়েছে তারপরও ব্যয় আরো একটু যৌক্তিক করার সুযোগ ছিলো।

কিন্তু এখন এটা যত দ্রুত খুলে দেয়া যায় ততই ভাল।’’

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে –

অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি মনে করেন এই সেতুর কারণে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ বাড়বে।

এশিয়ান দেশগুলো যারা পায়রা এবং মংলা বন্দর ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারবেন।

এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হবে এই সেতু যা আঞ্চলিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)।

নদী শাসনের কাজ করেছে চীনেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলেন, ‘‘পদ্মা সেতু কোনো জটিল ডিজাইনের ব্রিজ নয়।

সিম্পল স্প্যান ট্রাস্ট ব্রিজ। এটা সম্পর্কে বাংলাদেশের প্রকৌশলীদের আগে থেকেই জ্ঞান আছে। এটা এখানে পড়ানোও হয়। কিন্তু এর বিশেষত্ব হলো বিশালতা।

আমাদের টেকনোলজি ছিলো না; যা আনতে হয়েছে। আর নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়ন হওয়ায় টেকনোলজির ট্রান্সফার হয়েছে।

বিদেশি অর্থায়নে হলে এটা সম্ভব ছিল না। এটা আমাদের সেতুর বাইরেও বড় আরেকটি লাভ হয়েছে; ভবিষ্যতে আমেোদর প্রকৌশলীরা নিজেরাই এ ধরনের সেতু বানাতে পারবেন।’’

তার মতে, ‘‘খরস্রোতা নদী ও পলিমাটির কারণে এই সেতুর একমাত্র চ্যালেঞ্জ ছিলো এর ফাউন্ডেশন। এই সেতু শত বছরেও ব্যবহার উপযোগী থাকবে।’’ সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: পদ্মা সেতু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
0

এতদিন শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন। ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়; বরং সরকারি...

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
0

মক্কা প্যাক্টের বিষয়ে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দেশের স্বার্থ ও সম্ভাব্য প্রভাব যাচাই-বাছাই করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির...

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর নানা রাজনৈতিক উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।...

Next Post
টাঙ্গাইলে দুই শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড; ৬ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে দুই শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড; ৬ জনের কারাদণ্ড

সর্বেশষ

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ পূর্বাহ্ণ
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In